|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

0 শেয়ার
শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর
শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর
সংক্ষেপে মূল তথ্য
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ হিসেবে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
  • তিনি শেখ হাসিনাকে দেশে এসে আইনি লড়াই মোকাবিলার আহ্বান জানিয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ হিসেবে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পাকিস্তানপন্থী রাজনীতি পুনর্বাসনের অপচেষ্টা চলছে: ছাত্রশক্তি

আইনি লড়াইয়ের আহ্বান চিফ প্রসিকিউটর বলেন, “দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা কেবলই রাজনৈতিক স্ট্যান্টবাজি। যদি সত্যিই সাহস থাকে, তবে দেশে ফিরে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।”

তদন্তের সর্বশেষ অবস্থা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, জুলাই মাসে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ সংক্রান্ত ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে সেগুলো নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। এসব মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিক, কামাল আহমেদ মজুমদারসহ পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তার নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন
Advertisement

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর শেখ হাসিনা বিশেষ হেলিকপ্টারে ভারত চলে যান এবং এরপর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। গত রোববার ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ বছরই দেশে ফেরার কথা জানান, যার প্রেক্ষিতে চিফ প্রসিকিউটর এই মন্তব্য করলেন।

Mohammad Sujan
Mohammad Sujanভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।