|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

0 শেয়ার
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল
সংক্ষেপে মূল তথ্য
  • অবশেষে প্রকাশিত হলো ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল।
  • ট্যালেন্টপুল ও সাধারণ কোটাসহ মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ও ফলাফল জানার বিস্তারিত তথ্য পড়ুন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফল অবশেষে প্রকাশ করা হয়েছে। এবার সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, যার মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২,৯৬৫ জন এবং সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৬,২৮১ জন। এবারের ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা বৃত্তির তালিকায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে লেখালেখি নিয়ে কোর্স, ফি ১৫ হাজার টাকা

আজ রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ২০২৬ সালের এপ্রিল মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মোট বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪.৭১ শতাংশ)। প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬ অনুযায়ী, দেশব্যাপী মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি প্রদানের সিদ্ধান্ত থাকলেও বিভিন্ন কোটা ও যোগ্যতার ভিত্তিতে ৭৯,২৪৬ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। ট্যালেন্টপুলে সরকারি বিদ্যালয় থেকে ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৬ হাজার ৫৯০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

বিজ্ঞাপন
Advertisement

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবারের পরীক্ষায় মোট ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয়ের ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। তবে শেষ পর্যন্ত পরীক্ষায় উপস্থিত ছিল ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন, যা মোট নিবন্ধিত পরীক্ষার্থীর ৬৫.১১ শতাংশ। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যেও ছাত্রীদের হার ছিল তুলনামূলক অনেক বেশি (৬০.৩২ শতাংশ)। মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ইতিমধ্যে ফল আপলোড করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২-৩ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীরা সম্পূর্ণ ফলাফল অনলাইনে দেখতে পাবেন।

Dhaka Story
Dhaka Storyভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।