|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, মুক্তি পেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজিপি নেতার

0 শেয়ার
দিল্লিতে সিজিপি বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান ও ব্যারিকেড।
দিল্লিতে সিজিপি বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান ও ব্যারিকেড।
সংক্ষেপে মূল তথ্য
  • দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিরোধিতায় টানা দ্বিতীয় দিন বিক্ষোভ চলছে।
  • কারামুক্ত হয়েছেন জেন জি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির (সিজিপি) শীর্ষ নেতারা।
  • আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছেন সিজিপি প্রধান অভিজিৎ ডিপকে।

ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে জেন জি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির (সিজিপি) বিক্ষোভ অব্যাহত রয়েছে। কঠোর নিরাপত্তা ও হাজার হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের মাঝেই রবিবারেও বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারীরা। এর আগে শনিবারে গ্রেপ্তার হওয়া সিজিপি প্রধান অভিজিৎ ডিপকেসহ শীর্ষ নেতারা রবিবার আদালতের নির্দেশে কারামুক্ত হন। মুক্তি পাওয়ার পরপরই তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

পাওয়ার ব্যাংক থেকে উড়োজাহাজে আগুন, হায়দরাবাদে জরুরি অবতরণ

গত মে মাসে ভারতের প্রধান বিচারপতির এক মন্তব্যের প্রেক্ষিতে অভিজিৎ ডিপকের নেতৃত্বে গড়ে ওঠে সিজিপি আন্দোলন। আসন্ন রাজ্য নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা পরিবর্তনের মাধ্যমে জালিয়াতির অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে এই প্ল্যাটফর্মটি। শনিবারে দিল্লিতে পা রাখার সাথে সাথেই অভিজিৎ ডিপকে, সৌরভ দাস এবং আশুতোষ রানকাসহ শীর্ষ নেতাদের আটক করে পুলিশ। ওই দিন প্রায় সাত হাজার বিক্ষোভকারীকে আটক করা হলেও রবিবার তাদের ছেড়ে দেওয়া হয়।

শান্তিপূর্ণ আন্দোলন আমাদের সাংবিধানিক অধিকার এবং জন্তর মন্তর একটি নির্ধারিত প্রতিবাদস্থল, তাই এর অর্থ এই নয় যে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করতে পারব না, বলেন কারামুক্ত সিজিপি নেতা আশুতোষ রানকা।

কঠোর নিরাপত্তা ও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ

রবিবারেও মধ্য দিল্লির বিস্তীর্ণ এলাকায় রাস্তা বন্ধ রাখা হয় এবং ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়। কনাট প্লেসসহ বিভিন্ন জনবহুল এলাকায় পুলিশ ও আধাসামরিক বাহিনীর কড়া পাহারা ছিল। অন্যদিকে, ইন্টারনেট শাটডাউন ও আটকের অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার বিশেষ শুনানি গ্রহণ করে ভারতের সুপ্রিম কোর্ট। আদালত ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার পাশাপাশি মেট্রো ও ট্রেন চলাচল সচল রাখার নির্দেশ দেয় এবং অবৈধ আটকের বিষয়ে সরকারকে সতর্ক করে। নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনকে একটি রুটিন কার্যক্রম হিসেবে দাবি করলেও বিরোধীরা এর তীব্র সমালোচনা করছে।

বিজ্ঞাপন
Advertisement

মুক্তি পাওয়ার পর সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন অভিজিৎ ডিপকে। তিনি জানান, ব্যক্তিগত কারণে গ্রামে যাওয়ার পরো সিজিপি তার আন্দোলন থেকে পিছপা হবে না। এর আগে গ্রীষ্মকালে শিক্ষা সংস্কারের দাবিতে পাঁচ সপ্তাহব্যাপী আন্দোলন সফল করেছিল এই তরুণ সমাজ। বর্তমান পরিস্থিতিতেও তরুণদের কর্মহীনতা এবং সরকারি জবাবদিহিতার প্রশ্ন তুলে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সিজিপি নেতারা।

Dhaka Story
Dhaka Storyভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।