
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেল-এর গেজেট প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত এই গেজেটের মাধ্যমে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিক পথ উন্মুক্ত হলো। ২০২৬ সালের ১ জুলাই থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হয়েছে।
এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন করা হয়। নতুন বেতন কাঠামো অনুযায়ী বিদ্যমান ২০টি গ্রেডই বহাল থাকছে। তবে ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা। নতুন কাঠামোয় প্রথম থেকে ১১তম গ্রেড পর্যন্ত মূল বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন বেতন কাঠামোয় বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা প্রতিবন্ধী সন্তান ভাতা এবং সব গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য মোবাইল ভাতার ব্যবস্থা রাখা হয়েছে।
নতুন পে-স্কেল একবারে পুরোপুরি বাস্তবায়ন না করে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭-এর মধ্যে মূল বেতন মোট তিন ধাপে কার্যকর হবে এবং বিভিন্ন ভাতা ১ জানুয়ারি ২০২৮ থেকে একযোগে কার্যকর হবে। এছাড়া অবসরপ্রাপ্ত কর্মকর্তা-চারীদের পেনশনেও এর ইতিবাচক প্রভাব পড়বে। নিট পেনশনপ্রাপ্তদের জন্য বিভিন্ন স্তরে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে। সামরিক ও অসামরিক ক্ষেত্রে এক গ্রেড এক পেনশন ব্যবস্থা ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন: নবম পে-স্কেলের গেজেট প্রকাশ: অগ্রিম ইনক্রিমেন্ট পাবেন সরকারি চাকরিজীবীরা
স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই গেজেট প্রকাশের ফলে দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারগুলোর দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন হতে চলেছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।