|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

গবেষণায় ডিওআই অর্জন করল বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি সোসাইটি

0 শেয়ার
গবেষণায় ডিওআই অর্জন করল বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি সোসাইটি
গবেষণায় ডিওআই অর্জন করল বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি সোসাইটি
সংক্ষেপে মূল তথ্য
  • সাভারে বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটির সেমিনার ও জার্নাল প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
  • অনুষ্ঠানে নতুন জার্নাল ডিওআই প্রাপ্তির ঘোষণা দেওয়া হয়।
  • সদ্য চারজন পিএইচডি অর্জনকারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত শনিবার ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায় ঢাকার সাভারের গৈরিকে বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটির উদ্যোগে বিশেষ সেমিনার ও জার্নাল প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অধ্যাপক এ কে এম শাহনাওয়াজের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিমা রহমান ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি গোলাম মোস্তফা মহসিন। অনুষ্ঠানে সংগঠনের তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জনকারী ২৩ জন গবেষকের মধ্যে চারজনকে সংবর্ধনা দেওয়া হয় এবং জার্নালের দ্বিতীয় ভলিউমের মোড়ক উন্মোচন করা হয়।

বাসভাড়া বৃদ্ধি নিয়ে মালিক পক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় শ্রমিকরা

অনুষ্ঠানের পটভূমি তুলে ধরে আয়োজকরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ইতিহাস ও প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। স্বল্প সময়ের মধ্যে দুটি জার্নাল প্রকাশ এবং সেগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি বা ডিওআই পাওয়া দেশের গবেষণা ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন। অনুষ্ঠানে অধ্যাপক এ কে এম শাহনাওয়াজের অধীনে ডক্টরেট ডিগ্রি অর্জনকারী গবেষকদের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করা হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সংগঠনের সভাপতি অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ বলেন, অল্প সময়ের মধ্যে দুটি জার্নাল প্রকাশ করা সত্যি আনন্দের। এত স্বল্প সময়ের মধ্যে আমরা জার্নালটির ডিওআই পেয়েছি, যা গবেষণাপত্রের নির্ভরযোগ্যতা এবং আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে সহায়ক হবে। সারা বিশ্বের গবেষকেরা এতে পড়তে পারবেন এবং রিভিউ দেবেন।

বিজ্ঞাপন
Advertisement

মধ্যযুগে বাংলার লৌহ শিল্প ও সেমিনার

প্রকাশনা উৎসবের পাশাপাশি আয়োজিত হয় মধ্যযুগে বাংলার লৌহ শিল্প ব্যবহার ও বিকাশ শীর্ষক বিশেষ সেমিনার। এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক নাখলু জাতুল আকমাম। প্রবন্ধ পাঠের পর অংশগ্রহণকারী গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে এক প্রাণবন্ত প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যা পুরো অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করে তোলে। অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক আরিফিনা বেগম।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকাশনার পাশাপাশি ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে ছয়টি সফল সেমিনার আয়োজন করা হয়েছে। আগামী দিনগুলোতেও ইতিহাস ও প্রত্নতত্ত্বের বিভিন্ন অজানা অধ্যায় উন্মোচনে এ ধরনের গবেষণাভিত্তিক কর্মসূচি অব্যাহত থাকবে। এই উদ্যোগগুলো তরুণ গবেষকদের উৎসাহিত করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় ইতিহাস চর্চার পরিসর আরও প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Dhaka Story
Dhaka Storyভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।