|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

কওমি মাদরাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ: কঠোর নির্দেশ আল-হাইআতুল উলয়ার

0 শেয়ার
কওমি মাদরাসার শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন নীতিমালা ঘোষণা করেছে আল-হাইআতুল উলয়া।
কওমি মাদরাসার শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন নীতিমালা ঘোষণা করেছে আল-হাইআতুল উলয়া।
ছবি: ফাইল ছবি / ঢাকা স্টোরি
সংক্ষেপে মূল তথ্য
  • কওমি মাদরাসায় সব ধরনের শারীরিক ও মানসিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
  • প্রতিটি মাদরাসায় শিক্ষার্থী সুরক্ষা কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়েছে।
  • নির্দেশনা অমান্য করলে মাদরাসার নিবন্ধন বা ইলহাক বাতিল হতে পারে।

দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ সম্মিলিত বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। শনিবার বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়, যা দেশের ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও তাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আশুলিয়ায় কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত বেড়ে ৮

সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাদরাসায় শিক্ষার্থী নির্যাতন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে এই কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। নতুন নির্দেশনায় বলা হয়েছে, শাসনের মূল লক্ষ্য হতে হবে শিক্ষার্থীর সংশোধন ও কল্যাণ, কোনোভাবেই প্রতিশোধ নয়। শিক্ষক-শিক্ষিকাদের রাগের মাথায় কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

শাসনের উদ্দেশ্য হবে শিক্ষার্থীর সংশোধন ও কল্যাণ, প্রতিশোধ নয়। কোনো শিক্ষক-শিক্ষিকা রাগের অবস্থায় শাস্তি দিতে পারবেন না।

নিষেধাজ্ঞা ও সুরক্ষা কমিটি গঠন

লাঠি, বেত বা অন্য কোনো উপকরণ দিয়ে প্রহার, মাথা-মুখ বা স্পর্শকাতর অঙ্গে আঘাত এবং রক্তপাত বা শরীরে দাগ সৃষ্টি হতে পারে এমন যেকোনো ধরনের শারীরিক শাস্তি নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে গালমন্দ, অপমান ও মানসিক নির্যাতনকেও অপরাধ হিসেবে গণ্য করা হবে। প্রতিটি মাদরাসায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের জন্য একটি সুরক্ষা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটির মাধ্যমে যেকোনো নির্যাতনের অভিযোগ গ্রহণ করে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

বিজ্ঞাপন
Advertisement

গুরুতর অভিযোগের ক্ষেত্রে তদন্ত চলাকালীন অভিযুক্তকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখতে হবে। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ বাড়াতে তারবিয়াতি মজলিস ও অভিভাবক সমাবেশের আয়োজন করতে বলা হয়েছে। বোর্ড পর্যায়ে মনিটরিং সেল ও অভিযোগের জন্য হটলাইন চালু করা হবে। সুরক্ষা কমিটি নিষ্ক্রিয় থাকলে বা অভিযোগের পর ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট মাদরাসার ইলহাক স্থগিত বা বাতিল করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

Dhaka Story
Dhaka Storyভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।