|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ, বিদায়ী সাহাবুদ্দিনের মঙ্গল কামনা স্পিকারের

0 শেয়ার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ, বিদায়ী সাহাবুদ্দিনের মঙ্গল কামনা স্পিকারের
সংক্ষেপে মূল তথ্য
  • শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
  • সংবাদ সম্মেলনে বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করেন তিনি।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। তাঁর এই পদত্যাগপত্র এরই মধ্যে গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতির পদত্যাগের পরপরই এক বিশেষ সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত কথা বলেন স্পিকার। বিদায়ী রাষ্ট্রপতির প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, “তিনি (মো. সাহাবুদ্দিন) শারীরিক অসামর্থ্যের কারণে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। আমি তাঁর মঙ্গল কামনা করছি।”

পদ্মায় পানি বৃদ্ধি: ঈশ্বরদীতে নদীপাড়ের মানুষের মাঝে তীব্র আতঙ্ক

সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিদায়ী রাষ্ট্রপতির ভূমিকারও মূল্যায়ন করেন জাতীয় সংসদের স্পিকার। তিনি বলেন, “আমার মনে হয়, উনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধাশীল প্রকাশ করেছেন।”

বিজ্ঞাপন
Advertisement
Mohammad Sujan
Mohammad Sujanভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।