|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

সচল ফেসবুক ও ইনস্টাগ্রাম: আড়াই ঘণ্টার বিভ্রাটে বিশ্বজুড়ে ভোগান্তি

0 শেয়ার
সচল ফেসবুক ও ইনস্টাগ্রাম: আড়াই ঘণ্টার বিভ্রাটে বিশ্বজুড়ে ভোগান্তি
সংক্ষেপে মূল তথ্য
  • আড়াই ঘণ্টা অচল থাকার পর বিশ্বজুড়ে সচল হয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম।
  • তবে বিভ্রাটের সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি মূল প্রতিষ্ঠান মেটা।

প্রায় আড়াই ঘণ্টা অচল থাকার পর বিশ্বজুড়ে সচল হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। বর্তমানে প্ল্যাটফর্ম দুটিতে ব্যবহারকারীরা স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

জামায়াত এমপির ভাইরাল ভিডিও: ফেসবুকে ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষিকার

আজ রোববার দুপুরে ফেসবুকের ওয়েব সংস্করণে কারিগরি জটিলতা দেখা দেয়। বেলা সোয়া ১টার দিকে ইন্টারনেটের রিয়েল-টাইম গতিবিধি পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ‘ডাউন ডিটেক্টর’ (DownDetector)-এ ব্যবহারকারীরা বিভ্রাটের বিষয়ে একের পর এক অভিযোগ জানাতে শুরু করেন। শুধু ফেসবুক নয়, মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামেও একই ধরনের সমস্যা অনুভূত হয়।

এই বিভ্রাট কেবল বাংলাদেশের ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতেও ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হন। তবে বিকেল পৌনে ৪টার দিকে ডাউন ডিটেক্টরের তথ্যানুযায়ী বিভ্রাটের রিপোর্ট উল্লেখযোগ্য হারে কমে আসে এবং সেবার স্বাভাবিক অবস্থা ফিরে আসে।

বিজ্ঞাপন
Advertisement

ফেসবুক ও ইনস্টাগ্রাম পুনরায় সচল হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন ফিলিপাইন, গ্রিস ও সাইপ্রাসের ব্যবহারকারীরা। যদিও এই অনাকাঙ্ক্ষিত বিভ্রাটের নেপথ্যে কী কারণ ছিল, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি মেটা কর্তৃপক্ষ।

Mohammad Sujan
Mohammad Sujanভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।