দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Deleted
প্রকাশ : Jun 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজার সফরকালে সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রব্বানীর বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার শ্রীমঙ্গলে সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রব্বানীর বাসভবনে যান তিনি। আকস্মিক এই সাক্ষাতে খালেদা রব্বানী অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ অতীতের রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন ও পুরোনো ছবি দেখান। এই আবেগঘন মুহূর্তে প্রধানমন্ত্রী তাঁকে সন্তানের মতো স্নেহে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। পরে প্রধানমন্ত্রী কিছু সময় সেখানে কাটান এবং প্রবীণ এই নেত্রীর চিকিৎসা ও সার্বিক শারীরিক অবস্থার বিষয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত কথা বলেন।

প্রধানমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাতের সময় তাঁর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খালেদা রব্বানী রাজনীতির মাঠে একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। তিনি কেন্দ্রীয় বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দেশের দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৩১ মিলিমিটার বৃষ্টি: তলিয়ে গেছে

1

ফেনীতে ছাদ কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্য

2

ইরান যুদ্ধের আপডেট: সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

3

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব নাকচ করল অর্

4

কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় ইন্টারভিউ দিতে যাওয়া যুবকের

5

বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ: আউন্স ছাড়াল ৪ হাজার ১৭৬ ডলার

6

Czechia vs South Africa Result: ২০২৬ বিশ্বকাপে চেক প্রজাতন্ত

7

পেট্রোল পাম্প মালিকদের নতুন প্রস্তাব ২০২৬ | রাতে তেল বিক্রি

8

মেসিদের লিগে রেকর্ড গড়লেন কাভান সুলিভান: নজর রাখছে বাফুফে

9

আরএফএল গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্ত

10

টালিউডে ব্যান কালচার নিয়ে দেবের আল্টিমেটাম: মুখ খুললেন প্রসে

11

যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক শান্তিচুক্তি

12

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমাল বিইআরসি

13

টাঙ্গাইলে ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

14

নতুন বাজেটে বিড়ির দাম ও কর অপরিবর্তিত: অর্থমন্ত্রী

15

ট্রাম্পের মিম কয়েনে ১০ লাখ বিনিয়োগকারীর বড় ধাক্কা, ক্ষতি ৩৮০

16

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ছুড়ল ইরান

17

তিন দেশে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক

18

শক্ত অবস্থানে থেকেই আলোচনা করছে ইরান: গালিবাফ

19

৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সতর্ক

20