|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

শরীরজুড়ে আর্জেন্টিনার রং মেখে চা বিক্রি, সিরাজগঞ্জে অভিনব উন্মাদনা

0 শেয়ার
শরীরজুড়ে আর্জেন্টিনার রং মেখে চা বিক্রি, সিরাজগঞ্জে অভিনব উন্মাদনা
সংক্ষেপে মূল তথ্য
  • সিরাজগঞ্জের তাড়াশে শরীরজুড়ে আর্জেন্টিনার আকাশি-সাদা রং মেখে চা বিক্রি করছেন রিপন হোসেন।
  • প্রিয় দলের প্রতি তার এই অভিনব ভালোবাসা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।

বিশ্বকাপ বা বড় কোনো ফুটবল আসর এলেই বাঙালি মেতে ওঠে উৎসবের আমেজে। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে ভক্তদের নানা রকম উন্মাদনার খবর পাওয়া যায়। তবে এবার সিরাজগঞ্জের তাড়াশে এক আর্জেন্টিনা সমর্থক যা করেছেন, তা হার মানিয়েছে অতীতের অনেক নজিরকে।

নিজের পুরো শরীরে প্রিয় দলের আকাশি-সাদা পতাকার রং মেখে প্রতিদিন চায়ের দোকানে বসছেন রিপন হোসেন নামের এক যুবক। তার এই অভিনব ও ব্যতিক্রমী ফুটবল-উন্মাদনা দেখতে এখন দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন শত শত মানুষ।

এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে হারল বাংলাদেশ

তাড়াশ পৌর শহরের তাড়াশ প্রেস ক্লাবসংলগ্ন এলাকায় একটি চায়ের দোকান চালান রিপন। তিনি ওই উপজেলার দক্ষিণপাড়ার বাসিন্দা। শুধু প্রিয় দল আর্জেন্টিনার প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি নিজের শরীরকে এভাবে রাঙিয়ে তুলেছেন।

স্থানীয়রা জানান, প্রতিদিন রিপনকে দেখতে তার চায়ের দোকানে ভিড় করছেন ফুটবলপ্রেমী থেকে শুরু করে নানা বয়সী কৌতূহলী মানুষ। অনেকেই তার সঙ্গে দাঁড়িয়ে তুলছেন সেলফি, কেউবা ধারণ করছেন ভিডিও। ফলে সাধারণ এই চায়ের দোকানটি এখন পরিণত হয়েছে এলাকার ফুটবলপ্রেমীদের প্রধান আড্ডাস্থলে

বিজ্ঞাপন
Advertisement

নিজের এই ভিন্নধর্মী উদ্যোগ প্রসঙ্গে রিপন হোসেন বলেন, ‘আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি আমার এই ভালোবাসা ছোটবেলা থেকেই। সব সময়ই প্রিয় দলের জন্য বিশেষ কিছু করার ইচ্ছা ছিল। সেই আবেগ থেকেই নিজের শরীরকে পতাকার রঙে রাঙিয়েছি। এখন যখন দূর-দূরান্ত থেকে মানুষ আমাকে দেখতে আসে এবং দোকানে বসে চা খায় এতে আমি খুব আনন্দ পাই।’

স্থানীয় ক্রেতারাও রিপনের এই উদ্যোগ দারুণ উপভোগ করছেন। তারা জানান, ফুটবল নিয়ে অনেকেই নানা ধরনের উন্মাদনা দেখান, যেমন- বড় পতাকা টানানো বা জার্সি পরা। কিন্তু নিজের শরীরকে এভাবে প্রিয় দলের রঙে সাজিয়ে চা বিক্রি করার ঘটনা তাড়াশে এবারই প্রথম।

এ বিষয়ে স্থানীয় সাংবাদিক সাব্বির মির্জা বলেন, ‘রিপনের এই উদ্যোগ প্রমাণ করে যে, বাঙালির ফুটবল আবেগ কোনো ভৌগোলিক দূরত্ব মানে না। বিশ্বফুটবলের উন্মাদনা কীভাবে একটি সাধারণ চায়ের দোকানকেও মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে, রিপন তার এক অনন্য উদাহরণ।’

Mohammad Sujan
Mohammad Sujanভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।