|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের দিনক্ষণ জানালো আইসিসি

0 শেয়ার
ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের দিনক্ষণ জানালো আইসিসি
ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের দিনক্ষণ জানালো আইসিসি
সংক্ষেপে মূল তথ্য
  • আগামী ১লা অক্টোবর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে।
  • সূচি প্রকাশের দিনই বিশ্বকাপের টিকিটের ব্যালট বা নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে।
  • এবারের ১৪ দলের টুর্নামেন্টে যৌথভাবে আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

আগামী ১লা অক্টোবর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) যৌথভাবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে। একইসঙ্গে টুর্নামেন্ট শুরুর এক বছর আগের কাউন্টডাউন শুরু হবে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কর্র্তৃপক্ষ। দীর্ঘ ২৪ বছর পর পুনরায় আফ্রিকার মাটিতে ফিরছে পুরুষদের এই মেগা টুর্নামেন্ট।

রাজশাহী থেকে ঢাকার টিকিট পাবে কোন নারী ফুটবল একাডেমি

ঘোষিত সূচি অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে টুর্নামেন্টটি ২০২৭ সালের ২রা অক্টোবর শুরু হতে পারে এবং প্রায় দেড় মাসের লড়াই শেষে ২১শে নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ১লা অক্টোবর পূর্ণাঙ্গ সূচি প্রকাশের পরই প্রতিটি ম্যাচের নির্দিষ্ট তারিখ ও সময় চূড়ান্তভাবে নিশ্চিত করা হবে। সূচি প্রকাশের দিন থেকেই সমর্থকরা টিকিটের ব্যালটে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।

এবারের ওয়ানডে বিশ্বকাপে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। ২০২৩ সালের ১০ দলের পরিবর্তে ১৪টি দল নিয়ে নতুন তিন ধাপের ফরম্যাটে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি ভেন্যুতে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি টিকিট পেলেও নামিবিয়াকে বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে আসতে হবে।

বিজ্ঞাপন
Advertisement

বাংলাদেশের সরাসরি খেলার সম্ভাবনা ও বাছাই প্রক্রিয়া

র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ১৪ দলের এই টুর্নামেন্টে ১০টি দল সরাসরি জায়গা করে নেবে। বর্তমান ওয়ানডে র‌্যাঙ্কিং অনুযায়ী ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে সরাসরি জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে বাংলাদেশও। র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা আয়োজক হওয়ায় টাইগারদের সরাসরি শীর্ষ আটে জায়গা পাওয়ার পথ সুগম হয়েছে।

টুর্নামেন্টের প্রথম ধাপে র‌্যাঙ্কিংয়ের ১২, ১৩ ও ১৪ নম্বরে থাকা দলগুলো রাউন্ড রবিন পদ্ধতিতে সুপার সিরিজ খেলবে, যেখান থেকে শীর্ষ দলটি দ্বিতীয় ধাপে উন্নীত হবে। এরপর ১২টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে ছয়টি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ তিন দল এবং সেরা একটি দল নিয়ে মোট সাতটি দল সুপার সেভেন পর্বে লড়াই করবে। সেখান থেকে শীর্ষ চার দল সেমিফাইনাল এবং বিজয়ী দলগুলো ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের ব্যয় বাড়লো ৮৪৭ কোটি টাকা

Dhaka Story
Dhaka Storyভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।