|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

0 শেয়ার
শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
সংক্ষেপে মূল তথ্য
  • ২০১৩ সালের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘাত ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ জন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ আনুষ্ঠানিক অভিযোগ (চার্জশিট) দাখিল করা হয়েছে। প্রথম আলো-র এক প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই চার্জশিট দাখিল করেন।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের আবেদন খারিজ

অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান (১ নম্বর) আসামি করা হয়েছে। এছাড়া মামলায় সাবেক ১৫ জন মন্ত্রী ও সংসদ সদস্য, বিভিন্ন বাহিনীর সাবেক ২১ জন কর্মকর্তা, ৩ জন রাজনীতিবিদ ও সংগঠক এবং ২ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। সাবেক মন্ত্রী ও এমপিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, আবদুল লতিফ সিদ্দিকী, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাসানুল হক ইনু এবং শেখ ফজলুল করিম সেলিমসহ অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে তৎকালীন বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক চার আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদকে আসামি করা হয়েছে। পাশাপাশি তৎকালীন র‌্যাবপ্রধান মো. মোখলেছুর রহমান, সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ডিবির তৎকালীন যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম এবং সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদ ও বিপ্লব কুমার সরকারের নামও চার্জশিটে রয়েছে।

বিজ্ঞাপন
Advertisement

এছাড়া গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে।

Dhaka Story
Dhaka Storyভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।