|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

ডিম্বাশয়ের সিস্ট ও পিসিওএস দূর করার ৩টি সহজ যোগাসন

0 শেয়ার
ডিম্বাশয়ের সিস্ট ও পিসিওএস দূর করার ৩টি সহজ যোগাসন
সংক্ষেপে মূল তথ্য
  • হরমোনজনিত সমস্যা পিসিওএস ও ডিম্বাশয়ের সিস্ট নিয়ন্ত্রণে রাখতে নিয়ম করে করতে পারেন এই ৩টি সহজ ও কার্যকরী যোগাসন।

ওজন বাড়লেই পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) বা পিসিওডি-র মতো হরমোনজনিত অসুখ হানা দিতে পারে। এই রোগে শরীরে অ্যান্ড্রোজেনের মাত্রা বেড়ে যাওয়ায় ডিম্বাণু তৈরি হতে বাধা পায় এবং ডিম্বাশয়ের চারপাশে ছোট ছোট সিস্টের আস্তরণ তৈরি হয়। এর ফলে অনিয়মিত ঋতুস্রাব, ওজন বৃদ্ধি ও হরমোনের ভারসাম্যহীনতার মতো সমস্যা দেখা দেয়।

নিয়মিত ওষুধ ও ডায়েট নিয়ন্ত্রণের পাশাপাশি চিকিৎসকেরা নিয়ম করে ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকেন। পিসিওএস ও সিস্টের সমস্যা দূর করতে যে ৩টি যোগাসন অত্যন্ত কার্যকর, তা জেনে নেওয়া যাক:

প্লাস্টিকের বোতলে পানি পান করলেই কি ক্যানসার হয়? বিজ্ঞান যা বলছে

১. জানু শীর্ষাসন

পা ছড়িয়ে সোজা হয়ে বসুন। ডান পায়ের হাঁটু ভেঙে বুকের কাছে নিয়ে আসুন এবং ভাঁজ করা পা মাটিতে ঠেকান। ডান পায়ের পাতার নীচের দিকটি বাঁ ঊরুর সঙ্গে লেগে থাকবে আর বাঁ পা সামনের দিকে ছড়ানো থাকবে। এ বার দু’হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরে শরীর ঝুঁকিয়ে কপাল বাঁ পায়ের হাঁটুতে এবং দু’কনুই বাঁ পায়ের দু’পাশে মেঝেতে রাখুন। বাঁ হাঁটু যেন না ভাঙে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে ২০ থেকে ৩০ সেকেন্ড এই ভঙ্গি ধরে রাখুন।

২. নৌকাসন

ম্যাটের উপর টানটান হয়ে শুয়ে পড়ুন, দুই হাত শরীরের পাশে এবং পা সোজা থাকবে। এ বার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে মাথা, ঘাড়, কাঁধসহ শরীরের উপরের অংশ এবং হাঁটু না ভেঙে দুই পা একসঙ্গে ৪৫ ডিগ্রি কোণে তুলুন। দুই হাত সোজাসুজি সামনের দিকে ছড়িয়ে দিন। নিতম্বের উপর শরীরের ভারসাম্য বজায় থাকবে এবং ভঙ্গিটি অনেকটা নৌকার মতো দেখাবে।

বিজ্ঞাপন
Advertisement

৩. গোমুখাসন

সোজা হয়ে ম্যাটের উপর বসে বাঁ পা মুড়ে গোড়ালি নিতম্বের কাছে আনুন। এর পর ডান পা বাঁ পায়ের উপর এমন ভাবে রাখুন, যাতে দুই হাঁটু পরস্পরকে স্পর্শ করে থাকে। এ বার শ্বাস টেনে ডান হাত উপরে তুলে শ্বাস ছাড়তে ছাড়তে হাতটি পিঠের দিকে মুড়ুন। বাঁ হাতকে পিঠের পিছনে এমন ভাবে নিয়ে যান, যাতে সেটি ডান হাতকে ধরতে পারে। এই ভঙ্গিতে ২০ সেকেন্ড থাকুন। নিয়মিত এই আসনগুলো অভ্যাস করলে যেকোনো স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা দূর হওয়ার পাশাপাশি ঘাড়, পিঠ ও মেরুদণ্ড সংলগ্ন পেশিগুলো সচল থাকে।

Mohammad Sujan
Mohammad Sujanভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।