|
ঢাকা স্টোরি
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

দুর্গোৎসব পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

0 শেয়ার
শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শনের প্রস্তুতি ও ফাইল ছবি।
শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শনের প্রস্তুতি ও ফাইল ছবি।
সংক্ষেপে মূল তথ্য
  • মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম জেলার পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
  • পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও খোঁজখবর নেবেন সরকারপ্রধান।
  • চট্টগ্রামে পূজা পরিদর্শন শেষে রাতেই ঢাকায় ফিরবেন তিনি।

শারদীয় দুর্গাপূজার মহানবমীতে ঢাকার বাইরে তিন জেলার পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন তিনি। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবের বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখবেন এবং পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে সরাসরি গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেবেন।

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০ জনের পরিচয় শনাক্তে লাগবে এক মাস

সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সফরসূচির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে তিন জেলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকালে প্রথমে তিনি রংপুরে যাবেন। এরপর পর্যায়ক্রমে রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপগুলো পরিদর্শন করবেন। এর আগে সোমবার রাতে রাজধানীর মহাখালী ও বনানীর বিভিন্ন পূজামণ্ডপ সপরিবারে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সরকারপ্রধানের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিন জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ বিষয়ে প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ইতিহাসে প্রথম ঢাকার বাইরে সরকারপ্রধানের পূজা পরিদর্শন

বিশ্লেষকদের মতে, সরকারপ্রধানের এই মাঠপর্যায়ের উপস্থিতি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনো সরকারপ্রধান নিজ দায়িত্বে ঢাকার বাইরে সরাসরি বিভিন্ন জেলা সদরে গিয়ে শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শন করছেন। এটি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আত্মবিশ্বাস ও নিরাপত্তা বোধ বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার দিনব্যাপী ব্যস্ত সফর শেষে চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন সম্পন্ন করে রাতেই ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, মঙ্গলবার শারদীয় দুর্গাপূজার মহানবমী উদযাপিত হচ্ছে। পরদিন বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবের। প্রশাসনের পক্ষ থেকে প্রতিমা বিসর্জনকালীন সময়েও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Dhaka Story
Dhaka Storyভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।