এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক ৯২ বছর বয়সে এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন। বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।...…
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুম থেকে এক তরুণীর রক্তাক্ত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পূর্বে প্রশাসনিক ব্লকের সামনে রক্তমাখা ফল কাটার ছুরি পাওয়া যায়। পুলিশ ও সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।...…
ঢাকার তাঁতীবাজার এলাকায় প্রিজন ভ্যানের তালা খুলে শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাকে প্রাইভেট কারে তুলে দেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। এ ঘটনায় এসআই ও চালকসহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুই পুলিশ সদস্য ও পিচ্চি রাজার বোনকে গ্রেপ্তার করা হয়েছে।...…
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।...…
রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজের প্রকল্পে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। মামলায় তিন দিনের রিমান্ড শেষে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন মঞ্জুর করা হয়েছে। ক্যান্টনমেন্ট থানায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছিল।...…
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।
প্লে স্টোর ছাড়াই সরাসরি ফোনে ইনস্টল করুন