|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

অভিষেক শর্মা হতে পারেন বিশ্ব ক্রিকেটের পরবর্তী ক্রিস গেইল: পূজারা

0 শেয়ার
অভিষেক শর্মা হতে পারেন বিশ্ব ক্রিকেটের পরবর্তী ক্রিস গেইল: পূজারা
অভিষেক শর্মা হতে পারেন বিশ্ব ক্রিকেটের পরবর্তী ক্রিস গেইল: পূজারা
সংক্ষেপে মূল তথ্য
  • আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের ষষ্ঠ ব্যাটার হিসেবে দুই হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন অভিষেক শর্মা।
  • তবে এই কীর্তি গড়তে সবচেয়ে কম বল খেলেছেন তিনি।
  • মাত্র এক হাজার ২৪ বলেই দুই হাজার রান পূর্ণ করেছেন বাঁহাতি এই ব্যাটার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের ষষ্ঠ ব্যাটার হিসেবে দুই হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন অভিষেক শর্মা। তবে এই কীর্তি গড়তে সবচেয়ে কম বল খেলেছেন তিনি। মাত্র এক হাজার ২৪ বলেই দুই হাজার রান পূর্ণ করেছেন বাঁহাতি এই ব্যাটার।

তার বিধ্বংসী ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ওপেনার ক্রিস গেইলের ছায়া দেখছেন চেতেশ্বর পূজারা। এক সাক্ষাৎকারে পূজারা জানান, টি-টোয়েন্টিতে অভিষেকের সামর্থ্য তাকে ভারতের অন্যতম সেরা ব্যাটারে পরিণত করেছে।

পূজারা বলেন, কেউ ভাবেনি, এত তাড়াতাড়ি এ রকম একটা মাইলফলক ও ছুঁয়ে ফেলবে। অভিষেক যেভাবে খেলছে, তাতে এখন পর্যন্ত ভারতের হয়ে খেলা সেরা টি-টোয়েন্টি ব্যাটার সে।

এদিকে, এক বছরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও গড়েছেন অভিষেক। ২০২৬ সালে মোট ৬৯টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এর আগে ২০২২ সালে ৬৮টি ছক্কা মেরেছিলেন সাবেক ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
এনওয়াইসিএফসিকে ২-০ গোলে হারাল ইন্টার মায়ামি, মেসির অ্যাসিস্ট
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
Dhaka Storyভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।