দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভিসানীতিতে ব্যাপক পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের ভিসানীতিতে বড় ধরনের যুগান্তকারী পরিবর্তন এনেছে। ভ্রমণকারীদের আকৃষ্ট করতে এবং ভিসা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অন-অ্যারাইভাল ভিসার সুবিধা সম্প্রসারণ থেকে শুরু করে সম্পত্তির মালিকানাভিত্তিক রেসিডেন্সি ভিসার নিয়ম আধুনিকীকরণসহ ২০blank২৬ সালে আমিরাতে প্রবেশ এবং বসবাসের অনুমতি সংক্রান্ত নীতিতে এই বড় পরিবর্তনগুলো আনা হয়েছে।

অন-অ্যারাইভাল ভিসা সংযুক্ত আরব আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তাবিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ (আইসিপি) ছয়টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করেছে। এর ফলে এসব দেশের নাগরিকরা ১৪ ও ৬০ দিনের মেয়াদের ভিসা সহজেই পাবেন। আগে শুধু ভারতীয় নাগরিকরা এই সুবিধা পেলেও, বর্তমানে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও এই তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পাশাপাশি এখন সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার নাগরিকরাও এই সুবিধা পাবেন।

৪৮ ঘণ্টায় পর্যটন ভিসা এখন থেকে পর্যটকরা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দুবাইয়ের ‘একবার প্রবেশযোগ্য’ (সিঙ্গেল এন্ট্রি) ট্যুরিস্ট ভিসা পাবেন। দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানিয়েছে, অনুমোদিত পর্যটন প্রতিষ্ঠানের মাধ্যমে এই ভিসার আবেদন করা যাবে, যার মেয়াদ হবে ৩০ থেকে ৬০ দিন।

রেসিডেন্সি ভিসা আমিরাতে বিনিয়োগকারীদের জন্য দুই বছর মেয়াদি রেসিডেন্সি ভিসার নিয়ম শিথিল করা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী, ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য সর্বনিম্ন সাড়ে সাত লাখ দিরহাম (প্রায় আড়াই কোটি টাকা) মূল্যের সম্পত্তি থাকা বাধ্যতামূলক ছিল। বর্তমান সংশোধিত নিয়মে এই শর্তটি সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। তবে আবেদনকারীর নামে আমিরাতে একক মালিকানাধীন সম্পত্তি থাকতে হবে। আর যৌথ মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে রেসিডেন্সি ভিসার জন্য আবেদনকারীর অংশের সম্পদের মূল্য কমপক্ষে চার লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা) হতে হবে।

অবৈধ অবস্থানের জরিমানা মওকুফ আঞ্চলিক আকাশসীমা বন্ধ এবং ফ্লাইট বিঘ্নিত হওয়ার কারণে যেসব দর্শনার্থী নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় আমিরাতে অবস্থান করতে বাধ্য হয়েছেন, তাদের জন্য ৩০ দিনের জরিমানা মওকুফ করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামী ৯ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ভিসাধারীদের আবেদন করে অবস্থান নিয়মিত করতে হবে, অন্যথায় এই সময়ের মধ্যে দেশ ত্যাগ করতে হবে।

দুবাই স্মার্ট মেডিকেল ভিসা চিকিৎসার উদ্দেশ্যে আমিরাতে ভ্রমণকারীদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালু করা হচ্ছে। এর ফলে রোগীরা দুবাইয়ে আসার আগে থেকেই শুরু করে চিকিৎসা এবং পরবর্তী সেবাসহ ভিসা, রেসিডেন্সি ও স্বাস্থ্যসেবা একই প্ল্যাটফর্মে পাবেন।

ইবোলা-আক্রান্ত দেশগুলোর জন্য ভিসা নিষেধাজ্ঞা ইবোলা ভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত, যা গত ৬ জুন থেকে কার্যকর হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, আটক

1

স্যামসাং গ্যালাক্সি A27: নতুন মডেলে মিলল বড় তিনটি হতাশার খবর

2

এসিল্যান্ডের ওপর হামলা করে আসামি ছিনতাই, প্রধান আসামি ফয়সাল

3

সুদানে ছয় মাসে অন্তত ৩৩০ শিশু হতাহত: ইউনিসেফ

4

বিদেশযাত্রায় ৩ মাসের অনুমতি পেলেন বসুন্ধরা চেয়ারম্যানের স্ত্

5

ব্রাজিলের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সময়সূচি ও চ্যানেল

6

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

7

মাইকেল’ এখন ইতিহাসের সবচেয়ে সফল বায়োপিক: ভেঙে দিল ‘ওপেনহাইমা

8

আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হলে মিলবে সাধারণ ছুটি, জোর প্রস্

9

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী ও সন্তান হারালেন আর্জেন্টাইন ফু

10

মালদ্বীপে রেস্তোরাঁয় যুবকের সঙ্গে কেয়া পায়েল, প্রেমের গুঞ্জন

11

১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে 'বাংলা কিউআর' লেনদেন: কমবে জা

12

খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়া: আল-আকসায় নিষিদ্ধ জেরুজালেমের

13

নারী ও কন্যাশিশুর বৈষম্য রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান ডেপুটি

14

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল: দুর্ঘটনা এড়াতে পুরো উত্তরবঙ্

15

দেশে ফেরা নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য: ফিরলে অচল হবে ঢাকা

16

এনসিপির সমাবেশে ককটেল হামলা: অপরাধীদের শাস্তি দাবি গোলাম পরও

17

১৮০ সেকেন্ডের ম্যাজিক: চুয়েটে তরুণ বিজ্ঞানীদের চমকপ্রদ উদ্ভা

18

শেখ হাসিনা যেখানেই ধরা দিন না কেন, আগে যেতে হবে কারাগারে: শা

19

বার্লিনে সমকামীদের মিছিলে গাড়িচাপা: সন্দেহভাজন যুবক ‘আব্দুল’

20