দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘প্রশ্নটি বিব্রতকর’: পদত্যাগের গুঞ্জন ও ফোনালাপ নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন (ইনসেটে বঙ্গভবন)। ছবি: সংগৃহীত

অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এমন জোরালো গুঞ্জনের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। পদত্যাগের বিষয়ে সরাসরি কোনো উত্তর না দিলেও তিনি মন্তব্য করেছেন, “দেখতে পাবেন... প্রশ্নটা বিব্রতকর।”

সম্প্রতি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ফোনালাপ হয়েছে বলে যে গুঞ্জন ছড়িয়েছে, সেটিও সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি। দেশের একটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এটি পুরোপুরি ভিত্তিহীন। কারও মাথা খারাপ হলে সে এ ধরনের কথা বলতে পারে। আমি তখন মৃতপ্রায় অবস্থায় চিকিৎসাধীন ছিলাম। এটা একেবারে ভিত্তিহীন ও বানানো কথা।”

বঙ্গভবন ও সরকারের কয়েকটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সরকারের পক্ষ থেকেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতিকে পদত্যাগের কথা বলা হয়েছে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার দুপুর নাগাদ জাতীয় সংসদের স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র পাঠাতে পারেন বলে আভাস পাওয়া গেছে। তবে এ বিষয়ে সরকার বা বঙ্গভবনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রাষ্ট্রপতির পদত্যাগের এই চরম নাটকীয়তার মধ্যেই নিজের চিকিৎসা সফর সংক্ষিপ্ত করে ব্যাংকক থেকে শুক্রবারই দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল।

বাংলাদেশের সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র জমা দিতে হয়। এছাড়া সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত বা অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

তবে স্পিকার সাময়িকভাবে দায়িত্ব গ্রহণ করলেও, সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক। দেশের এমন এক উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে স্পিকারের আকস্মিক দেশে ফেরা তাই বিশেষ তাৎপর্য বহন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়ছেন ট্রাম্প

1

শ্রীমঙ্গলে মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় হাজারো মা

2

দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত এক হাজা

3

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ৩ হাজার ছুঁইছুঁই, নিখোঁজ ৫০ হাজা

4

বগুড়ায় অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

5

বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, আবে

6

সঞ্চয়পত্রের মুনাফার হার নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: অপরিবর্তি

7

ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইসরায়েলের: তেহরানে লাশের

8

রেনশোর ঝোড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বড় রান

9

পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বাড়াল বিপিসি: রেশনিং ব্

10

যুদ্ধের ধাক্কা বিশ্ব অর্থনীতিতে: এক মাসেই ৮৮ বিলিয়ন ডলার হার

11

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির রেড অ্যালার্ট

12

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

13

আধুনিক স্থাপত্য ও স্থানীয় সংস্কৃতির মেলবন্ধন নিয়ে শাহ্ সিমেন

14

ধানমন্ডির আবাসিক পরিবেশ রক্ষায় নীতিমালা সংশোধনের বড় উদ্যোগ স

15

মাইকেল’ এখন ইতিহাসের সবচেয়ে সফল বায়োপিক: ভেঙে দিল ‘ওপেনহাইমা

16

স্বাধীন তিব্বতের দাবিতে জাতিসংঘ দপ্তরের সামনে যুবকের আত্মাহু

17

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত বাজুসের

18

প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত ও নৃত্যকলাসহ ৪ বিষয়

19

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা স্থগিত, অন্যান্য বোর্ডে চলবে

20