জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পণ্যের দামে বড় কোনো প্রভাব পড়বে না। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে কঠোর মনিটরিং করা হবে। সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।...…
কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও বই তুলে দেওয়া হয়। দেশজুড়ে ৬৪ জেলায় এই সংবর্ধনা অনুষ্ঠান পরিচালিত হচ্ছে।...…
সিদ্ধেশ্বরীর গাজী সামসুন নেসা গার্লস হাই স্কুলের নাম পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে মগবাজার গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।...…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে। এসি বাস ও পণ্যবাহী যানের ক্ষেত্রে সরকারি এই নতুন ভাড়াহার কার্যকর হবে না। বিআরটিএর পক্ষ থেকে খুব শীঘ্রই দূরপাল্লা ও নগর পরিবহনের পূর্ণাঙ্গ ভাড়ার তালিকা প্রকাশ করা হবে।...…
বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন মার্কেটিং কনসালট্যান্ট জাবেদ আহমেদ। ধানমন্ডি লেকের ১০ নম্বর সড়কের সেতু থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।...…
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।
প্লে স্টোর ছাড়াই সরাসরি ফোনে ইনস্টল করুন