|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

জমির উদ্দিন সরকার ছিলেন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ: ডা. শফিকুর রহমান

0 শেয়ার
জমির উদ্দিন সরকার ছিলেন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ: ডা. শফিকুর রহমান
সংক্ষেপে মূল তথ্য
  • সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
  • তাঁর পরিচ্ছন্ন রাজনীতি ও আইনি অবদানের কথা স্মরণ করে দেওয়া শোকবার্তার বিস্তারিত জানুন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাঁর পেশাগত ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জনগণের ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার

আজ রোববার (১২ জুলাই) সকালে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক শোকবার্তা দিয়েছেন বিরোধী দলীয় নেতা।

শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদের স্পিকার থাকা অবস্থায় তিনি দল-মত নির্বিশেষে সবার কাছেই সমাদৃত ও গ্রহণযোগ্য ছিলেন।

বিজ্ঞাপন
Advertisement

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিগত আমলের স্মৃতি চারণ করে আরও বলেন, রাজনৈতিক সংকটের সময়ে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের ওপর যখন আইনি জটিলতা তৈরি হয়েছিল, সে সময় তিনি দলটির প্রতি পরম সহানুভূতিশীল ছিলেন। মজলুমদের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করে তিনি আদালতে জামায়াত নেতাদের পক্ষে আইনি লড়াই লড়েছেন। এর জন্য তিনি কখনো কোনো ফি (পারিশ্রমিক) গ্রহণ করেননি উল্লেখ করে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Dhaka Story
Dhaka Storyভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।