দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

হামে বিপর্যস্ত বাংলাদেশ: মৃত্যু ছাড়াল ৮০০, সংক্রমণে বিশ্বে শীর্ষে

হাম আক্রান্ত শিশু ও স্বাস্থ্য অধিদপ্তরের লোগো। ছবি: সংগৃহীত

দেশে হাম পরিস্থিতি চরম উদ্বেগজনক আকার ধারণ করেছে। হামের উপসর্গে নতুন করে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। একই সঙ্গে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ছয় মাসে হাম সংক্রমণের দিক থেকে বিশ্বের সব দেশের মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ

বুধবার (২২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭ জন। এর মধ্যে ১৩৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪১ জনে

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৩৫২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৩ হাজার ৭৮ জন রোগীর মধ্যে ৯৯ হাজারের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডব্লিউএইচওর সদর দপ্তরে জমা হওয়া উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, গত ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত বিশ্বে সবচেয়ে বড় হাম সংকট চলছে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশে। এই ছয় মাসে বাংলাদেশে সর্বোচ্চ ৪২ হাজার ১৭৪ জন হাম বা হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত (২৬,৬০৭ জন) এবং তৃতীয় স্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন (১৪,৫২১ জন)। শীর্ষ দশ দেশের তালিকায় এরপরই রয়েছে মেক্সিকো, পাকিস্তান, ক্যামেরুন ও কাজাখস্তানের মতো দেশগুলো।

চলতি বছরের শুরু থেকেই দেশে শিশুদের মধ্যে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব প্রকট আকার ধারণ করে এবং দ্রুত রোগীর সংখ্যা বাড়তে থাকে। অনাকাঙ্ক্ষিত এই জনস্বাস্থ্য সংকটের পেছনে টিকাদান কার্যক্রমে পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের অবহেলাকেই দায়ী করছে বর্তমান সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোর গ্যাং: প্রজন্মের জন্য অশনিসংকেত

1

৪৭তম বিসিএস: কেন খালি থাকল ২ হাজার ১৬৭টি পদ

2

দুই ঘণ্টার লড়াই শেষে নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, ক্ষতিগ্রস্

3

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

4

কোরআন তিলাওয়াত সুন্দর ও শুদ্ধ করবেন যে ৪ উপায়ে

5

ডিএসইতে বড় ছাঁটাই: ৪ ডিজিএমসহ চাকরি হারালেন ৪ কর্মী | DSE Jo

6

নকআউট পর্বে কেপ ভার্দেকে প্রতিপক্ষ হিসেবে আশা করেনি আর্জেন্ট

7

জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে তোপের মুখে প্রধানমন্ত্রী

8

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

9

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: ইউক্রেনকে চরম হুঁশিয়ারি

10

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে বন্যা মোকাবিলায় সমন্বয়ের দায়

11

নানা কৌশলে কারাগারে ঢুকছে মাদক, কারারক্ষীদের একাংশও জড়িত

12

বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, কারা ও কীভাবে পাব

13

বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ৫৪৮ পদ

14

১৯ বছর পর ফিরছে ‘আওয়ারাপন’: দিশা পাটানির সাথে জুটি বাঁধলেন ই

15

রিজিক ও কর্মপ্রচেষ্টা: ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

16

ট্রাম্পকে হত্যায় ইরানি পরিকল্পনার তথ্য ফাঁস করে দিল ইসরায়েল

17

ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে কত পেছনে মেসিরা? | Worl

18

শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দেওয়া হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

19

শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারিতে প্রতিটি ক্লাসরুমে বসছে সিসিটিভি ক

20