|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

নিখোঁজ ছেলেকে না পেয়েই চলে গেলেন অভিনেত্রী নাসিমা খান

0 শেয়ার
প্রয়াত চিত্রনায়িকা নাসিমা খান (ফাইল ছবি)
প্রয়াত চিত্রনায়িকা নাসিমা খান (ফাইল ছবি)
সংক্ষেপে মূল তথ্য
  • রোববার সন্ধ্যায় উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিত্রনায়িকা নাসিমা খান।
  • চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তার ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশল নিখোঁজ ছিলেন।
  • যুক্তরাষ্ট্র থেকে বড় ছেলে দেশে ফিরলে তার দাফন সম্পন্ন হবে।

ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশলের নিখোঁজ হওয়ার পর থেকে দীর্ঘ আট মাস সন্তানের সন্ধানে ঘুরে বেড়ানো ষাটের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা নাসিমা খান আর নেই। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন এই প্রবীণ অভিনেত্রী।

নেটফ্লিক্সে মুক্তি পেল মালায়ালি থ্রিলার প্রথমা দৃষ্টিয়া কুট্টাক্কার

চলতি বছরের ১১ ফেব্রুয়ারি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নিরিবিলি স্বপ্ন বিলাশ থেকে নিখোঁজ হন নাসিমা খানের ছোট ছেলে কুশল। বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তিনি। ছেলের নিখোঁজ হওয়ার পর থেকেই চরম উৎকণ্ঠায় দিন কাটছিল এই অভিনেত্রীর। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ছেলের সন্ধান চেয়ে আকুতি জানিয়েছিলেন এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন।

চা খাওয়ার জন্য মায়ের কাছে ৫০ টাকা চেয়ে ঘর থেকে বের হয়েছিল আমার ছেলে কুশল। সে আর ফিরে আসবে ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। নিখোঁজের পর থানায় জিডি করলেও পুলিশের কাছ থেকে সন্তোষজনক কোনো সহযোগিতা পাইনি। - নাসিমা খান

অভিনয় জীবন ও শেষ সময়ের আক্ষেপ


১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন নাসিমা খান। এরপর ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন। ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি। ২০১১ সালে ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় তাকে সর্বশেষ দেখা গিয়েছিল। দীর্ঘ অভিনয়জীবনে অগাধ ভালোবাসা পেলেও জীবনের শেষ সময়ে এসে ছোট ছেলেকে খুঁজে না পাওয়ার বেদনা নিয়েই তাকে পৃথিবী ছাড়তে হলো।

বিজ্ঞাপন
Advertisement

হাসপাতাল সূত্রে জানা যায়, গত সাত দিন ধরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। নাসিমা খানের বড় ছেলে শাবাব নাসিম রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর প্রবীণ এই অভিনেত্রীর দাফন সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

Dhaka Story
Dhaka Storyভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।