|
ঢাকা স্টোরি
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

অক্টোবরে দেশে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪ শতাংশের বেশি

0 শেয়ার
রাজধানীর বাজারে নিত্যপণ্যের কেনাবেচা।
রাজধানীর বাজারে নিত্যপণ্যের কেনাবেচা।
সংক্ষেপে মূল তথ্য
  • অক্টোবরে দেশে ১৫টি নিত্যপণ্যের দাম গড়ে ৪.৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
  • এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাছ ও মসলার দাম।
  • তবে শীতকালীন সবজির দাম কিছুটা কমেছে।

ঢাকা: সমাপ্ত অক্টোবর মাসে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন কনজুমারস ফোরামের (সিএফ) সেপ্টেম্বর-অক্টোবরের বাজার তথ্যে এ চিত্র উঠে এসেছে। রাজধানীর বিভিন্ন বাজার থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে জানা গেছে, গত মাসে ১৫টি পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাছ ও মসলার দাম। এর আগে সেপ্টেম্বরে নিত্যপণ্যের মূল্য বেড়েছিল ৩ দশমিক ১৩ শতাংশ।

বেতন থেকে অল্প টাকায় যেভাবে করবেন সঞ্চয় ও লাভজনক বিনিয়োগ

কনজুমারস ফোরামের তথ্য অনুযায়ী, অক্টোবরে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে মাছের দাম। গড়ে মাছের দাম ১১ দশমিক ৭২ শতাংশ এবং মসলার মধ্যে লং, এলাচ, দারুচিনি ও জিরার দাম ১০ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। এ ছাড়াও পেঁয়াজ, রসুন ও আদার দাম ৭ দশমিক ৭৯ শতাংশ, জ্বালানি তেলের দাম ৬ দশমিক ০২ শতাংশ, চিনির দাম ৪ দশমিক ৯৩ শতাংশ, ভোজ্যতেল ও ডালডার দাম ৪ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি চালের দাম ২ দশমিক ৬২ শতাংশ, আটা-ময়দার দাম ৩ দশমিক ২৫ শতাংশ এবং ডিমের দাম ১ দশমিক ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এই সময়ে লবণ, দুগ্ধজাত পণ্য ও ব্রাশ-ট্রুথপেস্টের মতো ৭টি পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

অন্যদিকে, শীতকালীন শাক-সবজি বাজারে উঠতে শুরু করায় এ খাতের পণ্যের দাম ৩ দশমিক ১২ শতাংশ এবং সোনা-রুপার দাম ৪ দশমিক ৭৭ শতাংশ কমেছে। উৎপাদকরা বলছেন, তারা উৎপাদন খরচ তুলতে পারছেন না। ঢাকার বাজারে শীতকালীন সবজির যে দাম দেখা যাচ্ছে, তার তুলনায় দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের উৎপাদিত পণ্যের দাম অনেক কম পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বাজার মনিটরিং জোরদার করার তাগিদ

কনজুমারস ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু বেতন-ভাতা বাড়ালে চলবে না। এর সাথে শহর ও নগরে বাড়ি ও দোকান ভাড়া, শিক্ষা ব্যয়, চিকিৎসা ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় ব্যয় মধ্য ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির নাগালের মধ্যে রাখতে হবে। মাত্রাতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের লাগাম টেনে ধরা না গেলে জনমনে বিরূপ প্রভাব পড়বে। প্রয়োজনে আইন প্রয়োগের মাধ্যমে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় উপকরণের ব্যয় ক্রয়সীমার মধ্যে রাখার দাবি জানানো হয়েছে।

সংগঠনটির প্রত্যাশা, সরকার গ্রাম পর্যায়ে উৎপাদিত কৃষি পণ্যের উৎপাদন ও ভোক্তা পর্যায়ে মূল্য সহনীয় রাখতে কার্যকর বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করবে। পাশাপাশি পণ্যের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শপূর্বক আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Dhaka Story
Dhaka Storyভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।