সংক্ষেপে মূল তথ্য
- সকালে তাড়াতাড়ি উঠতে চান?
- ঘুম বিশেষজ্ঞদের ৭টি কার্যকর পরামর্শ জেনে নিন।
ঢাকা: সকালে তাড়াতাড়ি ওঠার সংকল্প অনেকেই নেন, কিন্তু অ্যালার্ম বাজলেও বিছানা ছাড়া হয় না। ঘুম বিশেষজ্ঞদের মতে, এটি ইচ্ছাশক্তির দুর্বলতা নয়, বরং ঘুমের অভ্যাস ও শরীরের জৈবিক ছন্দের ব্যাপার।
প্রথম পরামর্শ, প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া। শরীর একটি নির্দিষ্ট ছন্দে চলতে পছন্দ করে। দ্বিতীয়ত, ঘুমানোর এক ঘণ্টা আগে মোবাইল দূরে রাখুন। পর্দার নীল আলো মেলাটোনিন কমিয়ে দেয়। তৃতীয় কৌশল, অ্যালার্ম ঘড়ি বিছানা থেকে দূরে রাখা। চতুর্থ, সকালে ঘুম থেকে উঠেই রোদে বের হোন। পঞ্চম, রাতে ভারী খাবার এড়িয়ে চলুন। ষষ্ঠ, বিকেলের পর চা-কফি খাবেন না। সপ্তম, ধীরে ধীরে অভ্যাস গড়ুন।