দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ: মোদির বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কার বিক্ষোভ

শিক্ষার্থীদের ওপর পুলিশি দমন-পীড়নের প্রতিবাদে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে ভারত। চলমান এই ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

মঙ্গলবার (২১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিমুখে পদযাত্রার ঠিক পরদিনই এই কঠোর কর্মসূচি পালন করে কংগ্রেস। রাহুল ও প্রিয়াঙ্কার পাশাপাশি দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গেও নয়াদিল্লির এই বিক্ষোভে অংশ নেন।

শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্মম পদক্ষেপের ঘটনায় প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে কড়া সমালোচনা করেন রাহুল গান্ধী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সোমবার দিল্লিতে শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে, তার জন্য নরেন্দ্র মোদিকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। অবিলম্বে মুখ খুলে এই অযৌক্তিক নিপীড়ন বন্ধ করারও আহ্বান জানান তিনি।

এদিন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির আরএমএল হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে মঙ্গলবার সকালে কংগ্রেস নেতারা লোকসভার স্পিকার ওম বিরলার সঙ্গে দেখা করে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিষয়ে সংসদে জরুরি আলোচনার দাবি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী লেখেন, "আমাদের দাবি স্পষ্ট শিক্ষার্থীদের ওপর চালানো নৃশংসতা এবং পরীক্ষা সংকট নিয়ে সরকারের সম্পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে সংসদে বিস্তারিত আলোচনা হতে হবে।" তিনি প্রশ্ন রেখে বলেন, "সংসদ যদি ভারতের যুবসমাজের ভবিষ্যৎ নিয়েই আলোচনা করতে না পারে, তবে এর আসল উদ্দেশ্য কী?"

যেকোনো মূল্যে শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে এই বিরোধীদলীয় নেতা বলেন, "আমরা কোনোভাবেই এই বিষয়টি চাপা পড়তে দেব না। রাজপথ থেকে সংসদ সবখানেই যেন শিক্ষার্থীদের ন্যায্য কণ্ঠস্বর শোনা যায়, বিরোধী দল তা নিশ্চিত করবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গার বাংলাদেশে ট্রেইনি ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ

1

৪৭তম বিসিএস: কেন খালি থাকল ২ হাজার ১৬৭টি পদ

2

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় আসামির মৃত্যুদণ্ড

3

জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না, কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনই একমা

4

টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা ৬০০ পর্যটক

5

অভিজ্ঞদের জন্য সুযোগ! সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেবে মধুমতি ব্যাং

6

‘আমির খান বারবার বিয়ে করবেন’, কপিলের শোতে কেন এমন বলেছিলেন

7

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নিয়ে সবশেষ আপ

8

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়াতের

9

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

10

লর্ডসের অনার্স বোর্ডের পর এবার এমসিসির আজীবন সদস্য তামিম ইকব

11

আটকের পর রাহুলের ৫ দফা দাবি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সংসদে

12

তুর্কিয়ে-সৌদি-পাকিস্তানের নতুন সামরিক জোট: কোন কোন দেশ যোগ

13

১২৫ কোটি টাকায় নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের

14

চীনে ২৯০ কিমি বেগে সুপার টাইফুন বাভির আঘাত, ব্যাপক সতর্কতা

15

জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন

16

বছরে ৬ লাখ টাকা বেতন পেলে আর কর দিতে হবে না, করমুক্ত সীমা বা

17

বৃহস্পতিবার শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা

18

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষ

19

দেশের ১৮ জেলায় রাতের ১টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

20