|
ঢাকা স্টোরি
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১২০০ ছাড়াল, একদিনে মৃত ৫

0 শেয়ার
হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশু ও অভিভাবকগণ।
হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশু ও অভিভাবকগণ।
সংক্ষেপে মূল তথ্য
  • ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।
  • চলতি বছর এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০১ জনে।
  • একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪২ জন রোগী।

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশজুড়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ২০১ জনে দাঁড়িয়েছে।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৪২ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে দেশজুড়ে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ল্যাব টেস্ট ও ক্লিনিক্যাল মূল্যায়নে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ১৫৭ জন রোগী।

বিভাগভিত্তিক আক্রান্ত ও মৃত্যুর চিত্র

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হাম ও উপসর্গ নিয়ে সর্বোচ্চ দুজন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৪০ জনের বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৫৮৭ জন, রাজশাহীতে ৪০ জন, সিলেটে ১৩৬ জন, চট্টগ্রামে ২৯২ জন, বরিশালে ১২৩ জন, ময়মনসিংহে ৬৯ জন, খুলনায় ৭৩ জন এবং রংপুরে ২২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ, যা মূলত শিশুদের বেশি আক্রান্ত করে। সময়মতো টিকাগ্রহণ এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চললে এই রোগ ও এর মারাত্মক জটিলতা এড়ানো সম্ভব। স্বাস্থ্য বিভাগ থেকে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান কর্মসূচি আরও বেগবান করার তাগিদ দেওয়া হয়েছে।

Dhaka Story
Dhaka Storyভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।