দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

অডিটের নামে প্রতারণা: করদাতাদের সতর্ক করল এনবিআর

কর নথি অডিটে পড়েছে এমন তথ্য দিয়ে করদাতাদের কাছে অজ্ঞাত মুঠোফোনে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। চক্রটি অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে বিভিন্ন কৌশলে করদাতাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। সম্প্রতি এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে করদাতাদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব জানিয়েছেন, করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে এনবিআর বদ্ধপরিকর। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতি প্রদর্শনে বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এনবিআর জানায়, সম্প্রতি এক শ্রেণির প্রতারক বিভিন্ন মোবাইল নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে বলে দাবি করছে। পরে অডিট থেকে অব্যাহতি দেওয়ার প্রলোভন অথবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছে। কিন্তু কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর কিংবা অননুমোদিত মাধ্যমে করদাতাদের সঙ্গে যোগাযোগ করেন না। কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই সংশ্লিষ্ট করদাতাকে বিষয়টি জানানো হয়।

সংস্থাটি আরও স্পষ্ট করেছে যে, কর সংক্রান্ত সব ধরনের বকেয়া কর বা ফি শুধু সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ব্যক্তিগত ব্যাংক হিসাবে অর্থ নেওয়ার ক্ষমতা রাখেন না। তাই এ ধরনের কোনো সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে প্রথম পর্যায়ে ১৫ হাজার ৪৯৪টি ও দ্বিতীয় পর্যায়ে ৭২ হাজার ৩৪১টিসহ প্রায় ৮৮ হাজার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছিল। সর্বশেষ গত ৩০ জুন ব্যক্তি শ্রেণির আরও ৫ হাজার ১৪টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যানথ্রপিকের ‘মিথোস’ এআই, প্রাচীন মিথ এবং দাজ্জাল:অদৃশ্য সু

1

সুলতান’স ডাইনে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ

2

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সেলফি তুলল কুমিল্লার

3

কৃষিপণ্য রপ্তানিতে গাবতলীতে চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস: কৃ

4

লাখো মানুষের ভিড়ে বাবার জানাজায় নেই ছেলে, কেন অনুপস্থিত ইর

5

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ: কখন, কোথায় এবং কীভাবে দেখবেন অ

6

নতুন পে স্কেলের গেজেট কি চলতি মাসে আসছে? জেনে নিন আসল কারণ

7

চিকিৎসকের চেম্বারে অরিজিৎ সিং, স্বাস্থ্য নিয়ে চিন্তিত ভক্তরা

8

আবারও একসঙ্গে নিনা দব্রেভ ও পল ওয়েসলি | Nina Dobrev & Paul

9

গাজীপুরে শ্রমিক মৃত্যুর পর সেই কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

10

‘ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম’ কী এবং কেন মানুষ এতে আক্রান্ত

11

নারী ক্রিকেটের পাইপলাইন মজবুত করতে বিসিবির ৩ নতুন উদ্যোগ

12

চট্টগ্রামের আনন্দবাজারে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত

13

সংবিধান সংস্কারে সরকারের কমিটিকে ‘প্রহসন’ আখ্যা, রাজপথে নামা

14

একপাক্ষিক চুক্তির যুগ শেষ, ট্রাম্পকে ইরানি স্পিকারের হুঁশিয়া

15

খাগড়াছড়িতে পাহাড় ধসের চরম ঝুঁকি: মৃত্যুফাঁদে বসবাস ৫৯০ পরিবা

16

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা বাড়ানোর আহ্বান

17

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

18

হবিগঞ্জে হত্যাচেষ্টা মামলা: হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টা

19

পূর্ণ শক্তিতে শুরু হলো ‘হাউস অব দ্য... ড্রাগন’ সিজন ৩-এর যুদ

20