দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেরাকণ্ঠ থেকে বিসিএস ক্যাডার, নতুন পরিচয়ে চমকে দিলেন শিল্পী মুগ্ধ

সেরাকণ্ঠ থেকে বিসিএস ক্যাডার, নতুন পরিচয়ে চমকে দিলেন শিল্পী মুগ্ধ

গানের মানুষ হিসেবেই এতদিন পরিচিতি ছিল তার। এবার সেই পরিচয়ের সঙ্গে যুক্ত হলো আরও একটি গর্বের অধ্যায়। কণ্ঠশিল্পী মির্জা তানজিম শরীফ মুগ্ধ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদের জন্য মনোনীত এই শিল্পী মেধাতালিকায় দেশের প্রথম ৫০ জনের মধ্যেও জায়গা করে নিয়েছেন।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজেই এই সুখবর জানান মুগ্ধ। আবেগঘন এক পোস্টে তিনি লেখেন, সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে মেধাক্রমে দেশসেরাদের কাতারে থেকে প্রশাসন ক্যাডারে সুপারিশ পাওয়ার খবর দিচ্ছেন তিনি। দীর্ঘ প্রস্তুতির পথে ছিল নানা দ্বিধা, ছিল দায়িত্বের চাপও। তবু সেই কঠিন পথ পাড়ি দিয়ে অবশেষে মিলল স্বীকৃতি, আর সেজন্য বারবার শুকরিয়া জানান তিনি।

গান কিংবা প্রশাসন, কোনোটিকেই আলাদা করে দেখতে চান না মুগ্ধ। বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি, আর সেই পেশার প্রতি তার আলাদা টান রয়েছে বলেও জানান। বিসিএসের এই বড় সাফল্যের আনন্দেও শিক্ষকতার পরিচয় যে তাকে যে তৃপ্তি দেয়, তার মূল্য একটুও কমেনি বলে মন্তব্য করেন তিনি।

সংগীতাঙ্গনে মুগ্ধর পরিচিতি অনেক পুরোনো। ২০১০ সালে চ্যানেল আইয়ের সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসেন তিনি। গানের পাশাপাশি উপস্থিত বক্তৃতা, রচনা লেখা ও ছবি আঁকাতেও দক্ষতা দেখিয়েছেন এই বহুমুখী প্রতিভার শিল্পী। এবার বিসিএসের মাধ্যমে প্রশাসনেও নিজের জায়গা করে নিলেন তিনি, যা তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দ

1

বিয়েতে ১০০ জনের বেশি অতিথিতে প্রতিজনে এক হাজার টাকা ট্যাক্স

2

আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধবিরতি ভেস্তে গেল: ট্রাম্পের তীব্র

3

পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণের পর হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন ন

4

বৈদেশিক চুক্তি জনগণের কাছে স্পষ্ট করার দাবি ইসলামী আন্দোলনের

5

লর্ডসের অনার্স বোর্ডের পর এবার এমসিসির আজীবন সদস্য তামিম ইকব

6

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

7

শরীরজুড়ে আর্জেন্টিনার রং মেখে চা বিক্রি, সিরাজগঞ্জে অভিনব উন

8

ফ্রান্সকে ৬-৪ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড! ট

9

বগুড়ার শাজাহানপুরে হত্যা ও বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা কারাগ

10

জুলাই শহীদদের হত্যাকারীদের বিচার এ মাটিতেই হবে, জাতীয় সম্মে

11

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মর্মান্তিক ম

12

দেশের বাজারে সোনার দামে বড় পতন, জেনে নিন আজকের নতুন দর

13

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্ম

14

নতুন পোশাকে ভিন্ন লুকে মাঠে বাংলাদেশ পুলিশ, ৫ আগস্টের পর আবা

15

সেনাপ্রধানের হাত ধরে চালু হলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক

16

কোন পরিস্থিতিতে স্থগিত হচ্ছে এইচএসসি পরীক্ষা? জেনে নিন বোর্ড

17

আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন নরসিংদীর আলী আহমেদ দুলু

18

তদন্তে নির্দোষ প্রমাণিত সুজা ও সাদিয়া, মিথ্যা অভিযোগকারী ইভা

19

হবিগঞ্জে হত্যাচেষ্টা মামলা: হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টা

20