দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজকীয় সম্মাননা ‘এমবিই’ পেলেন কবি আবু তাহের, লন্ডনে সংবর্ধনা

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে রাজকীয় সম্মাননা ‘মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ (এমবিই) খেতাবে ভূষিত হয়েছেন সিলেটের গোলাপগঞ্জের কৃতী সন্তান, কবি ও নাট্যকার আবু তাহের। এই গৌরবময় অর্জনের জন্য সোমবার (৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি মিলনায়তনে তাকে এক বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আহমদ জোয়ারদার ও ট্রাস্টি বোর্ডের সদস্য মারুফ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুসতাক আহমদ। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক ফারুক আহমেদ, কবি আতাউর রহমান মিলাদ, শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হারুন মিয়াসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আবু তাহের একজন প্রচারবিমুখ, বিনয়ী এবং নিবেদিতপ্রাণ সমাজসেবক। সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা এবং কমিউনিটির উন্নয়নে তিনি দীর্ঘ সময় ধরে নীরবে কাজ করে চলেছেন। তার এই রাজকীয় স্বীকৃতি শুধু গোলাপগঞ্জবাসী নয়, সমগ্র ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশের জন্য এক বিশাল গৌরবের বিষয়।

সংবর্ধনার জবাবে আবেগাপ্লুত আবু তাহের এমবিই বলেন, সবার কাছ থেকে যে অকৃত্রিম ভালোবাসা ও সম্মান তিনি পেয়েছেন, তার জন্য তিনি কমিউনিটির কাছে চিরকৃতজ্ঞ।

অনুষ্ঠানে আবু তাহেরের জীবন, সাহিত্যকর্ম, কমিউনিটি সেবা এবং দেশ-বিদেশে পরিচালিত বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের ওপর নির্মিত আট মিনিটের একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রটির গ্রন্থনা ও পরিকল্পনায় ছিলেন মিছবাহ মাসুম এবং নির্দেশনায় ছিলেন ছড়াকার দিলু নাসের।

সবশেষে গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের পক্ষ থেকে অতিথিদের উপস্থিতিতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয় আবু তাহেরের হাতে। আনন্দঘন নৈশভোজের মধ্য দিয়ে এই আড়ম্বরপূর্ণ আয়োজনের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে গিয়ে লাইনে বৃদ্ধের মৃত্যু: শোকা

1

মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর হরমুজ প্রণালি পুরোপুর

2

আমি কেন বিএনপি করতে পারব না?’ সমালোচকদের জবাবে প্রশ্ন রাশেদ

3

USA vs Australia Prediction: ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও অ

4

খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক

5

পহেলা বৈশাখ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতায়াত নির্দেশ

6

আফগান সীমান্তে পাক বাহিনীর অভিযানে শীর্ষ কমান্ডারসহ ২৯ জন নি

7

Mexico vs South Korea Prediction: ২০২৬ বিশ্বকাপে মেক্সিকো ও

8

সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ ব্যারিস্টার রুমিন

9

যুদ্ধের ধাক্কা বিশ্ব অর্থনীতিতে: এক মাসেই ৮৮ বিলিয়ন ডলার হার

10

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ স্থায়িত্ব নিয়ে বিশ্লেষকদের পূর্বাভাস

11

খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত: অভাবনীয় জনসমাগমের শঙ্কায় ন

12

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশী নৌকাডুবি ২০২৬ | নিখোঁজ ৭০ জন বা

13

দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস মে ১৫

14

মেসি আরও গোল করুক, আমার চাই বিশ্বকাপ: এমবাপ্পে

15

যে কারণে রাজনীতি ছেড়েছিলেন অমিতাভ বচ্চন

16

স্বপ্ন-এর ৪১০ জিবি ডাটা ডার্ক ওয়েবে ফাঁস: ৪০ লাখ গ্রাহক চরম

17

ঢাকাসহ ৮ বিভাগেই টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস: বাড়বে রাতের ত

18

চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার উদ্বোধন ২০২৬ |

19

বিদ্যুতের দাম বাড়লেও ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠী মুক্ত: তথ্য

20