দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

গত ৪ মাসে ব্যাংক লুটের খবর নেই: সংসদে আন্দালিব রহমান পার্থ

আন্দালিব রহমান পার্থ

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ব্যাংক খাতের সংস্কার ও সুশাসন নিয়ে জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। শনিবার (২৭ জুন) সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, বর্তমান সরকারের গত চার মাসের শাসন আমলে কোনো পত্রিকা খুললে একটিও ব্যাংক লুটের খবর পাওয়া যাবে না। বিগত ১৭ বছরের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়া দুর্নীতির সঙ্গে বর্তমান সরকারের এই পার্থক্য অত্যন্ত সুস্পষ্ট বলে তিনি মন্তব্য করেন।

বাজেটকে ‘জনকল্যাণমুখী’ আখ্যা দিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, এই বাজেটে ৪১ লাখ ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা, শারীরিক প্রতিবন্ধীদের সরঞ্জামের ওপর কর কমানো, স্টার্টআপদের জন্য সহায়তা এবং ক্যানসার, হার্ট ও চোখের চিকিৎসার মতো জরুরি ওষুধের দাম কমানোর প্রস্তাব রাখা হয়েছে। তিনি আরও বলেন, “এই বাজেটে আমি একটি বার্তা দেখেছি তা হলো একটি স্বৈরাচার আর একটি জনগণের সরকারের মধ্যে পার্থক্য। এই বাজেটের মূল ভাবনাই সম্পূর্ণ জনকল্যাণমুখী।” বিগত সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) ট্র্যাক রেকর্ড গত ১৭ বছর ভালো ছিল না, কারণ তখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হয়েছে এবং দরবেশ-লুটেরাদের দেশ লুটের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল।

বর্তমান সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে পার্থ বলেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কোনো দুর্নীতি না থাকায় বাজেট নিয়ে রাজনীতি না করে এটিকে জাতীয়issue হিসেবে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এছাড়া তিনি দেশে জাকাতভিত্তিক অর্থনীতি প্রসারের জন্য প্রত্যেকটি নির্বাচনী আসনে যোগ্য মানুষদের নিয়ে একটি ডাটাবেজ তৈরি করা এবং ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার আরও প্রসারের ওপর জোর দেন।

নিজের নির্বাচনী এলাকা ভোলার উন্নয়ন নিয়ে জোরালো দাবি জানিয়ে পার্থ ক্ষোভ প্রকাশ করেন যে, ভোলা-বরিশাল সেতুটি এবারের বাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি। ভোলায় বিপুল পরিমাণ গ্যাস থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে সেখানে দ্রুত অবকাঠামো ও এয়ারপোর্ট নির্মাণ করা উচিত এবং ভোলাকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে একটি বিশেষ ‘ভোলা ডেভেলপমেন্ট কমিটি’ গঠন করা প্রয়োজন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল: দুই বছর পর কি চাকা ঘুরবে আবার?

1

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ, বিদায়ী সাহাবুদ্দিনের মঙ্গল কা

2

গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছাড়লেন বাবা-ছেলে

3

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, ব্যবসায়ীসহ আহত ২০

4

শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুই বলব না: মিষ্টি জান্নাত

5

চীনে ২৯০ কিমি বেগে সুপার টাইফুন বাভির আঘাত, ব্যাপক সতর্কতা

6

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

7

পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানে নিতে বিএসইসির মেগাপ্ল্যান: কাঠ

8

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

9

৩৫ বছর পর ভোটে নির্বাচন: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফ

10

নওগাঁয় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

11

ক্রিপ্টো ব্যবসা থেকে এক বছরে ট্রাম্পের আয় শতকোটি ডলার

12

তিতাস গ্যাস এলাকায় তীব্র সংকট: ভোগান্তির কারণ জানাল কর্তৃপক

13

চট্টগ্রামে চাঞ্চল্যকর শিশু মাহফুজ হত্যা: দীর্ঘ ১০ বছর পর ঘাত

14

প্রাইমারি বৃত্তিতে কুড়িগ্রামের তিন জমজ বোনের অভাবনীয় সাফল্

15

৫ আগস্টের রাজপথ: আন্দোলন থেকে যেভাবে পতন হলো শেখ হাসিনার

16

ফ্রান্সে ছোট বিমান বিধ্বস্তে ১১ জনের মৃত্যু | France Plane C

17

হোটেল সোনারগাঁওয়ে ‘হাউসকিপিং ম্যানেজার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

18

স্যামসাং গ্যালাক্সি A27: নতুন মডেলে মিলল বড় তিনটি হতাশার খবর

19

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, উত্তরাধিকার সূত্

20