নেদারল্যান্ডসের উপমন্ত্রী স্টিভেন কোলেট সাভারে টিম গ্রুপের পোশাক কারখানা পরিদর্শন করেছেন। প্রতিনিধিদলটি কারখানার সৌরবিদ্যুৎকেন্দ্র ও শ্রমিক কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখে। বাংলাদেশের পোশাকশিল্পের টেকসই উৎপাদন নিয়ে সন্তোষ প্রকাশ করেন ডাচ উপমন্ত্রী।...…
রাজধানীতে বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। ফিনটেক খাতে এআই ব্যবহারের ক্ষেত্রে প্রশাসনিক নিয়ন্ত্রণ ও জবাবদিহির ওপর জোর দেওয়া হয়েছে। অনুষ্ঠানে দেশের ২১টি ফিনটেক উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয়।...…
বেক্সিমকো এলপিজি ইউনিট, ১ ও শাইনপুকুর সিরামিকসকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইনের নিষেধাজ্ঞা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ঋণ সুবিধার জন্য বেশ কিছু কঠোর শর্ত মানতে হবে।...…
বাংলাদেশ থেকে নিয়মিত পুঁজি পাচার ও অবৈধ অর্থ লেনদেন অব্যাহত রয়েছে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণব্যবস্থা এবং ছায়া অর্থনীতির কারণে এই সংকট আরও ঘনীভূত হয়েছে। সুশাসন, স্বচ্ছতা ও নীতিগত সংস্কারের মাধ্যমেই কেবল এই অর্থ পাচার রোধ করা সম্ভব।...…
অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার ব্যাষ্টিক অর্থনৈতিক ভিত্তি গবেষণার জন্য তাদের এই মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে।...…
২০২৬ সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় ব্যষ্টিক অর্থনীতির ভূমিকা নিয়ে গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়। বিজয়ীরা পাবেন ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা বা প্রায় ১২ লাখ মার্কিন ডলার।...…
থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভা। মধ্যপ্রাচ্য যুদ্ধ, জ্বালানি সংকট ও বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশের অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই সম্মেলনে অংশ নিচ্ছে।...…
আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাজারে ডলার ও ইউরোসহ অধিকাংশ মুদ্রার দাম বেড়েছে। বৈদেশিক মুদ্রার এই ওঠানামার প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যের খরচে।...…
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের কর্মসংস্থানের জন্য কোনো হুমকি নয়। সঠিক নীতিমালা ও বিনিয়োগের মাধ্যমে এটি নতুন কাজের সুযোগ সৃষ্টি করবে। থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় এমন মন্তব্য করেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গা।...…
বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় এ কথা জানান অর্থমন্ত্রী। দুই পক্ষের মধ্যে একটি কাঠামোগত চুক্তি নিয়ে কাজ চলমান রয়েছে।...…
প্রকল্প বাস্তবায়নে দুর্বল প্রস্তুতি ও ধীরগতির কারণে সরকারি অর্থের ওপর চাপ বাড়ছে। সঠিক প্রকল্প বাছাই এবং বিদ্যমান নিয়মের কার্যকর প্রয়োগের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর অর্থায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়েছে।...…
ইউরোপের বিভিন্ন দেশে সামরিক প্রস্তুতি ও যুদ্ধ আতঙ্ক তীব্র আকার ধারণ করেছে। এর বিপরীতে স্পেনের এয়ারবাসসহ বিভিন্ন খাতের শ্রমিক ও তরুণরা যুদ্ধ অর্থনীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। সামরিক খাতে বাজেট বরাদ্দ ও বাধ্যতামূলক সামরিক সেবার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ চলছে।...…
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।
প্লে স্টোর ছাড়াই সরাসরি ফোনে ইনস্টল করুন