|
ঢাকা স্টোরি
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

ভারত পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য রেকর্ড আবেদন, চাহিদা তুঙ্গে

0 শেয়ার
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে ভারত ও পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য বিশ্বজুড়ে রেকর্ড আবেদন জমা পড়েছে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে ভারত ও পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য বিশ্বজুড়ে রেকর্ড আবেদন জমা পড়েছে।
সংক্ষেপে মূল তথ্য
  • ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য ৮৪ লাখ আবেদন জমা পড়েছে।
  • জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা মাত্র ৩৪ হাজার।
  • বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে টিকিটের জন্য তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে।

আসন্ন ২০২৭ সালের ছেলেদের ওয়ানডে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য বিশ্বজুড়ে রেকর্ড ৮৪ লাখ আবেদন জমা পড়েছে। অথচ ম্যাচটির ভেন্যু জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা মাত্র ৩৪ হাজার। সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্ট ও অপারেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী বছর ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণের টিকিট পাওয়া নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তীব্র আগ্রহ ও প্রতিযোগিতা তৈরি হয়েছে।

বাংলাদেশ দলে স্ট্রাইকার সংকট, যা বললেন জাহিদ হাসান এমিলি

আফ্রিকার তিন দেশ জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টের জন্য বিশ্বজুড়ে উন্মাদনা শুরু হয়েছে। ১৯৩টি দেশ থেকে ২৮ লাখ ক্রিকেটপ্রেমী বিশ্বকাপে উপস্থিত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিভিন্ন ম্যাচের জন্য সব মিলিয়ে ৩ কোটি ২০ লাখের বেশি নিবন্ধন সম্পন্ন হয়েছে। ২৪ বছর পর আবারও আফ্রিকার মাটিতে ক্রিকেট বিশকাপের এই আসর বসছে যা টুর্নামেন্টটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে জোহানেসবার্গের একই ভেন্যুতে এবং ২১ নভেম্বরের ওই ফাইনাল ম্যাচের জন্যও ৮০ লাখ টিকিটের আবেদন জমা পড়েছে।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রিকেট লড়াইয়ের আকর্ষণ বরাবরই আলাদা। পরিসংখ্যান বলছে, দুদলের শেষ ৯ ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে ভারত। পাকিস্তানের বিপক্ষে ভারতের সবশেষ পরাজয়টি এসেছিল ২০২২ সালের এশিয়া কাপে। মাঠে দুই দলের চিরন্তন লড়াই দেখতে মুখিয়ে আছেন বিশ্বজুড়ে থাকা কোটি কোটি সমর্থক।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রেকর্ড টিকিটপ্রত্যাশী ও অন্যান্য ম্যাচের পরিসংখ্যান

ভারত ও পাকিস্তান ম্যাচের পাশাপাশি টুর্নামেন্টের অন্যান্য ম্যাচের টিকিট পাওয়ার জন্যও চলছে তীব্র লড়াই। সাউথ আফ্রিকার ম্যাচগুলোর জন্য ২ কোটি ৬০ লাখ এবং জিম্বাবুয়েতে ১ কোটি ৩০ লাখের বেশি টিকিটের অনুরোধ জমা পড়েছে। এর মধ্যে আগামী ২৪ অক্টোবর ভিক্টোরিয়া ফলসের নতুন মোসি-ওয়া-তুনিয়া ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জিম্বাবুয়ে ও ভারত ম্যাচের জন্য ৩৩ লাখের বেশি আবেদন এসেছে। অন্যদিকে নামিবিয়ার উইন্ডহোক ক্রিকেট গ্রাউন্ডে হতে যাওয়া ৬ ম্যাচের জন্য ২০ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। যার মধ্যে আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা বাংলাদেশ ও ইংল্যান্ড ম্যাচের জন্য একাই ৯ লাখ আবেদন জমা পড়েছে।

আসছে ২০২৭ সালের ৭ অক্টোবর অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই বিশ্বকাপের। ভারত ও পাকিস্তানের একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। অন্যদিকে অন্য গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং আরেকটি বাছাইপর্ব পেরিয়ে আসা দল। টিকিটের এই অবিশ্বাস্য চাহিদা প্রমাণ করে যে ক্রিকেটপ্রেমীরা আসন্ন এই বিশ্ব আসর উপভোগ করতে কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Dhaka Story
Dhaka Storyভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।