দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

শুধু সিম ট্রে খোলা নয়, ফোনবাক্সের ছোট সুচলো পিন দিয়ে করা যায় দৈনন্দিন বহু কাজ!

নতুন স্মার্টফোন কিনলেই বাক্সের ভেতরে হ্যান্ডসেট, চার্জিং কেবল এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রের সঙ্গে একটি ছোট ধাতব পিন পাওয়া যায়। এই ধাতব পিনটির পোশাকি নাম ‘সিম ইজেক্টর টুল’। সাধারণত ফোনের এক পাশে থাকা সিম কার্ড ট্রে খোলার জন্যই এটি ব্যবহার করা হয়। এই কাজটি হয়ে গেলে অনেকেই হয়তো এটিকে বাক্সে পুরে রেখে দেন, আবার কখনও কখনও সেটি হারিয়েও যায়।

তবে এই ছোট্ট সরঞ্জামটির ব্যবহার শুধু সিম ট্রে খোলার মধ্যেই সীমাবদ্ধ নয়। মজবুত ধাতু দিয়ে তৈরি সুচলো পিনটি দৈনন্দিন জীবনের নানা ছোটখাটো কাজে দারুণভাবে ব্যবহার করা যেতে পারে:

১. ওয়াইফাই রাউটার রিসেট করা

অনেক ওয়াইফাই রাউটারের পেছনে একটি ছোট রিসেট বাটন বা পিনহোল থাকে। রাউটার ঠিকমতো কাজ না করলে বা দীর্ঘ সময় ধরে ইন্টারনেট সংযোগে সমস্যা দেখা দিলে, সিম ইজেক্টর টুলটি বেশ কাজে লাগে। সেই রিসেট হোলে আলতোভাবে পিনটি প্রবেশ করিয়ে প্রায় ১০ সেকেন্ড চেপে ধরে রাখলে রাউটারটি ফ্যাক্টরি সেটিংসে ফিরে যেতে পারে।

২. ইয়ারবাড পুনরায় পেয়ার করা

ইয়ারবাড পুনরায় পেয়ার করতে বা সংযোগ-সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের প্রয়োজন হলে, সুচলো সিম ইজেক্টর টুলটি দিয়ে সহজেই ডিভাইসের রিসেট বাটনটি চাপা যায়। তবে রিসেট করার পদ্ধতি একেকটি ব্র্যান্ড ও মডেলভেদে ভিন্ন হতে পারে, তাই ব্যবহারের আগে নির্মাতা সংস্থার নির্দেশিকা দেখে নেওয়াই নিরাপদ।

৩. প্যাকেজ বা মোড়ক খোলা

হাতের কাছে প্রয়োজনে কাঁচি বা ছুরি না থাকলে, সিম ইজেক্টর টুলটি জরুরি প্রয়োজনে দিব্যি কাজে লাগাতে পারেন। এর ধারালো অংশ দিয়ে টেপ, প্লাস্টিকের মোড়ক বা বোতলের সিল সহজেই ফুটো করা যায়। ফলে ছোটখাটো প্যাকেজ বা ডেলিভারির মোড়ক খুলতে এটি একটি কার্যকরী বিকল্প হিসেবে কাজ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভাগীয় কমিশনারসহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার করল সরকার

1

সালাতুত তাসবিহ: তাসবিহ গণনায় ভুল হলে শরিয়তের বিধান কী?

2

সংসদে সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

3

চেলসি বনাম ওয়েস্টর্ন সিডনি ওয়ান্ডারার্স: অস্ট্রেলিয়া সফরে আ

4

বিএফডিসিতে উত্তাপ: মেগাস্টার উজ্জ্বলকে কটূক্তির জেরে পরিচালক

5

পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানে নিতে বিএসইসির মেগাপ্ল্যান: কাঠ

6

ভারত বনাম অস্ট্রেলিয়া: বিশ্বকাপের নকআউটের লড়াইয়ে উত্তাপ বাড়ছ

7

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে ধ্বংসস্তূপে ইংল্যান্ড

8

ফরিদপুরে ফের ভূমি কর্মকর্তার ঘুষ কেলেঙ্কারি: এবার ভাইরাল ডাঙ

9

বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? যা জানা গেল...

10

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

11

১৯ বছর পর ফিরলেন শিবাম, আওয়ারাপান ২-এর টিজারে ভাসছে পুরোনো

12

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়াতের

13

হামের প্রকোপ: গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত

14

১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা আসছে সংসদে: প্রধানমন্ত্রী ত

15

হোয়াটসঅ্যাপে আসছে জন্মদিনের নোটিফিকেশন ফিচার, কাদের জন্য সুব

16

৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন

17

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘জরুরি’ বললেন ন্যাটো প্রধান

18

আইপিওতে ট্র্যাকিং সিস্টেম চালু করা হবে: বিএসইসি চেয়ারম্যান

19

বেনজীরের কারামুক্তির 'আনুষ্ঠানিক তথ্য' নেই দুদকের কাছে, দাবি

20