রাজশাহীর বিভাগীয় কমিশনার এবং নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসককে (ডিসি) নিজ নিজ দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত চার কর্মকর্তাকেই পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
তবে জারি করা প্রজ্ঞাপনে বিসিএস প্রশাসন ক্যাডারের এই চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
মন্তব্য করুন