দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেনীতে ১০ মিনিটের ব্যবধানে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ফেনীতে মাত্র ১০ মিনিটের ব্যবধানে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে এক যুবক ও এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় সদর উপজেলার শর্শদি রেলগেইট এবং শহরের নাজির রোড এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা দুটি ঘটে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শর্শদি রেলগেইট এলাকায় একসঙ্গে দুটি ট্রেন অতিক্রম করছিল। এ সময় অসাবধানতাবশত সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ হারান আবু সুফিয়ান তোরাব (২৩) নামের এক যুবক। তিনি শর্শদির গজারিয়া কান্দি এলাকার ইউছুফের ছেলে। ওইদিন রাত ১১টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

অন্যদিকে, প্রায় একই সময়ে (সন্ধ্যা ৬টার দিকে) শহরের গুদাম কোয়ার্টার সংলগ্ন নাজির রোড এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন রেজিয়া বেগম (৫৫)। বার্ধক্যজনিত কারণে তিনি কানে কিছুটা কম শুনতেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ এক থেকে দেড় কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে থাকা তার মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। রেজিয়া বেগম ছাগলনাইয়ার মধ্যম শিলুয়া এলাকার মৃত আলী আশরাফের স্ত্রী। তিনি নাজির রোড এলাকায় ছেলের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যায় আনুমানিক দশ মিনিটের ব্যবধানে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি (GRP) থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে নো ইন্টারভিউ, ভোটাররাই ফার্স্ট প্রায়োরিটি: শিরিন শিলা

1

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তার

2

আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

3

হামলা বন্ধ করে দোহায় আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান

4

মেহেরপুরে ১০টি মাইনসদৃশ বস্তু ও ৫টি বক্স উদ্ধার: ঘটনাস্থলে ব

5

ফরিদপুরে অস্ত্রোপচার ছাড়াই শিশুর পেট থেকে ৫ টাকার কয়েন অপসার

6

বাউবি শিক্ষক ফোরামের নতুন কমিটি: সভাপতি আনিছুর, সম্পাদক আবু

7

১৪ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে আইসিএবির চুক্তি স্বাক্

8

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: ট্রাম্পের ‘প্ল্যান সি’ কি মধ্যপ্

9

আয়া সোফিয়ায় চিরকাল আজানের ধ্বনি প্রতিধ্বনি হবে: এরদোয়ান

10

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হার | ঢাকা স্টোরি

11

‘স্কুলে না গেলেও চলবে, বিশ্বকাপটা দেখো’—ইংল্যান্ড কোচ টমাস ট

12

সচল ফেসবুক ও ইনস্টাগ্রাম: আড়াই ঘণ্টার বিভ্রাটে বিশ্বজুড়ে ভোগ

13

বন্ধুত্ব থেকে প্রেম ও বিয়ে: এবার একসঙ্গে বিসিএস জয় করলেন বাক

14

আকাশ ছোঁয়ার স্বপ্ন মাটিতে, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল সুপার

15

আবারও একসঙ্গে নিনা দব্রেভ ও পল ওয়েসলি | Nina Dobrev & Paul

16

ভারত বনাম অস্ট্রেলিয়া: বিশ্বকাপের নকআউটের লড়াইয়ে উত্তাপ বাড়ছ

17

নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের একগুচ্ছ সুবিধার সুখবর | P

18

‘আমির খান বারবার বিয়ে করবেন’, কপিলের শোতে কেন এমন বলেছিলেন

19

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

20