ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ উড়াল রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। বাস্তবায়ন হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার এবং যাতায়াতের সময় বাঁচবে।...…
কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী হত্যা মামলায় কক্সবাজার থেকে এক হোটেল কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে রাজু চৌধুরী নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। এর আগে অটোরিকশাচালক সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল যিনি আদালতে হত্যার দায় স্বীকার করেছেন।...…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কুমিল্লা শহরে নামার পর সিএনজি অটোরিকশায় একের পর এক অপরাধ ঘটছে। কাস্টমস কর্মকর্তা ও শিক্ষার্থীসহ একাধিক হত্যাকাণ্ডে বাড়ছে আতঙ্ক। আইনশৃঙ্খলা রক্ষায় মহাসড়কে পুলিশের টহল ও সিসিটিভি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।...…
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সপ্তম দফার অভিযানে ৩৫৩ জনকে আটক করা হয়েছে। জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অপরাধে সম্পৃক্ততা যাচাই করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।...…
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন কুমিল্লার ওমরাহযাত্রী মাওলানা নাসরুল্লাহ বদরপুরি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে শোকার্ত পরিবার।...…
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী হত্যার ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আট কিলোমিটার পথ ৩০ কিলোমিটার ঘুরিয়ে নির্জন ফসলের মাঠে নিয়ে কিশোরীকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কি না এবং লাইভ লোকেশন পাঠানোর রহস্য নিয়ে এখনো প্রশ্ন রয়ে...…
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের পাঁচ মূল হোতাকে হেফাজতে নিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়। এলাকায় স্বস্তি ফিরে এসেছে।...…
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।
প্লে স্টোর ছাড়াই সরাসরি ফোনে ইনস্টল করুন