জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান। হানেদা ক্লিনিক ও কমিউনিটিভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার ঘুরে দেখেন তিনি। পরে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।...…
উন্নত বাংলাদেশ গঠনে প্রবাসী ও দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। স্কুলগুলোতে জাপানি সহ তৃতীয় ভাষা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।...…
আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে ৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে জাপান। দুই দেশের সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার ঘোষণা দিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী। বিগ-বি উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কাজ করবে ঢাকা ও টোকিও।...…
টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে শীর্ষ বৈঠকে অংশ নেন। চার দিনের সফরে জাপানি ব্যবসায়ী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী।...…
টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হচ্ছে। দুই দেশের শীর্ষ এই বৈঠকে বাংলাদেশ ও জাপানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নিয়েছেন।...…
জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারি চুক্তি বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এই সফরে বেশ কিছু সমঝোতা স্মারক সই হতে পারে।...…
আগামী ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে কৃষি, মৎস্য ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। সফরকালে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।...…
টোকিওর এমইউএফজি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কিরিন কাপের ফাইনাল ম্যাচ। পেনাল্টিতে জয় পেয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে জাপান ও নিউজিল্যান্ড। ম্যাচটি বাংলাদেশ সময় অনুযায়ী এবং স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।...…
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।
প্লে স্টোর ছাড়াই সরাসরি ফোনে ইনস্টল করুন