দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

লড়াই এখনো শেষ হয়নি, নতুন করে সংগঠিত হওয়ার আহ্বান মাহফুজ আলমের

মাহফুজ আলমের ছবি

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে রাজনৈতিক পাঠচক্র জোরদার এবং নতুন করে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি মনে করেন, রাজনৈতিক সাহিত্য পাঠই মানুষকে সংগঠিত করে এবং আন্দোলনের প্রকৃত শক্তি গড়ে তোলে। তার মতে, জুলাইয়ের সেই লড়াই এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। সোমবার (৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।

‘বাংলা ব্লকেড’ শিরোনামে দেওয়া ওই পোস্টে মাহফুজ আলম জুলাই মাসের কার্যকর ছাত্র-নাগরিক সংহতি কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বলেন, সাম্প্রতিক শাহীনবাগ আন্দোলন এবং পূর্ববর্তী বিভিন্ন আন্দোলন-অভ্যুত্থানের কৌশল পর্যালোচনা করেই ঢাকার রাজপথে ধীরে ধীরে ছাত্রদের কর্তৃত্ব প্রতিষ্ঠার পরিকল্পনা সফল হয়েছিল। কোটা বৈষম্যের বিরুদ্ধে নিম্নবিত্ত ও উঠতি মধ্যবিত্ত নাগরিকদের সঙ্গে ছাত্রদের যে মজবুত সংহতি গড়ে উঠেছিল, সেটিই ছিল এই অভ্যুত্থানের মূল শক্তি।

আন্দোলনের দিনগুলোর সাহসের কথা স্মরণ করে তিনি লেখেন, সে সময় ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও কাওরানবাজার পর্যন্ত যাওয়ার সাহস থেকেই তাদের মনে বিশ্বাস জন্মেছিল যে, একদিন গণভবন পর্যন্তও পৌঁছানো যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা, টিএসসি এবং সেন্ট্রাল লাইব্রেরির সামনে বসে যে রাজনৈতিক সাহিত্য পাঠ তারা করেছিলেন, তার কিছুটা হলেও বাস্তবে প্রয়োগ করতে পারায় তিনি গর্ববোধ করেন। পোস্টের শেষে সবাইকে আরও বেশি করে পাঠচক্র করার ও প্রাসঙ্গিক ক্লাসিক রাজনৈতিক টেক্সট পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, লড়াই এখনো বাকি, তাই সংগঠিত হতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত অন্তত ১২

1

ময়মনসিংহে রুবেল হত্যা: ৪ আসামি গ্রেপ্তার, ধর্ষণের প্রমাণ পায়

2

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন আইজিপি

3

বর্তমান সময়ের অনেক নারী দোলনের সঙ্গে নিজের মিল খুঁজে পাবেন:

4

জোড়া ভূমিকম্পের রেশ না কাটতেই ভেনেজুয়েলায় আবারও ৪.৯ মাত্রার

5

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, ব্যবসায়ীসহ আহত ২০

6

নতুন পে স্কেলের গেজেট কি চলতি মাসে আসছে? জেনে নিন আসল কারণ

7

তিস্তা সেচ ক্যানেলের ধারে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় ব্যা

8

মাদক নির্মূলে জিরো টলারেন্স: তথ্য দিলেই নগদ ৫ হাজার টাকা পুর

9

কিলিয়ান এমবাপ্পেদের স্বপ্নভঙ্গ, ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে

10

চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ার

11

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘জরুরি’ বললেন ন্যাটো প্রধান

12

পুরোনো গুঞ্জন উড়িয়ে সরব কঙ্গনা ও ভির দাস

13

টান দিলেই উঠছে সড়কের পিচ, লালমাইয়ে কাজ বন্ধ করল এলজিইডি

14

শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দা

15

ব্রাঞ্চ অফিসিয়াল পদে জনবল নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক

16

কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: ৪ দিন পর ১৫ জনের বির

17

চাঁদাবাজি ও মারধরের অভিযোগ: উল্লাপাড়ায় বিএনপি নেতার দলীয় পদ

18

কিশোর গ্যাং: প্রজন্মের জন্য অশনিসংকেত

19

মেক্সিকোতে নৌবাহিনীর টহল দলে বিস্ফোরক হামলা, পাল্টা অভিযানে

20