|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস

0 শেয়ার
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত রাজনৈতিক পর্ষদের সভা
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত রাজনৈতিক পর্ষদের সভা
সংক্ষেপে মূল তথ্য
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে।
  • দলটির চারটি গুরুত্বপূর্ণ পদ বিলুপ্ত করা হচ্ছে।
  • নতুন পদে দায়িত্ব পেতে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারজিস আলম।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের অংশ হিসেবে দলটির শীর্ষ কয়েকটি পদের নাম ও দায়িত্বে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। রাজনৈতিক পর্ষদের সর্বশেষ সভায় দলটির মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চলের) ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চলের) পদগুলো বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের শীর্ষ নেতাদের নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্বে পুনর্বিন্যাস করা হচ্ছে।

ভোট চুরির পর এবার বিক্ষোভস্থলও চুরি করছে মোদি সরকার: ইন্ডিয়া জোট

দলীয় সূত্র জানায়, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে দলে দুই শতাধিক নেতার অন্তর্ভুক্তি ঘটেছে। কার্যক্রমের পরিধি বাড়াতে বিভিন্ন সময় নতুন পদ সৃষ্টি করা হলেও কাজের গতিশীলতা আনতে এখন কাঠামোগত পরিবর্তনের পথে হাঁটছে দলটি। সর্বশেষ সভায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে এসব পদ বিলুপ্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

আমাদের বেশ কয়েকটি পদ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুটি ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব দুটি পদ তৈরি করা হয়েছে। আর অনেকগুলো উপ কমিটির প্রধান ঘোষণা করা হবে। - সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, এনসিপি।

নতুন দায়িত্বে যারা আসছেন

সূত্র মতে, বর্তমান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পুনর্গঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একই পদে দায়িত্ব পেতে যাচ্ছেন। অন্যদিকে বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া সারজিস আলম সাংগঠনিক বিষয় দেখভাল করবেন এবং আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ সহপ্রধান হিসেবে কাজ করবেন।

বিজ্ঞাপন
Advertisement

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেও কাজ করবে এনসিপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে এবং খুব দ্রুতই তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

Dhaka Story
Dhaka Storyভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।