দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাজেটে ৬৩ পণ্যে করছাড়ের সুফল নেই বাজারে, ব্যবসায়ীদের দ্বৈত নীতিতে ক্ষুব্ধ ক্যাব

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৬৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানো হলেও তার কোনো ইতিবাচক প্রভাব এখনো বাজারে দেখা যায়নি বলে অভিযোগ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সরকারের এই রাজস্ব ছাড়ের সুফল সাধারণ ভোক্তা পর্যায়ে না পৌঁছানোয় উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

ক্যাবের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের স্বস্তি দিতে এবারের বাজেটে ধান, চাল, গম, আটা, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেলসহ ৬৩টি নিত্যপণ্যের উৎসে কর উল্লেখযোগ্য হারে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সব ধরনের ভোজ্যতেলের উৎসে করও ১ শতাংশ থেকে নামিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়। সরকারের মূল উদ্দেশ্য ছিল কর কমানোর মাধ্যমে আমদানি ও বাজারজাতকরণ খরচ কমানো, যার সুফল পাবেন সাধারণ ক্রেতারা। কিন্তু বাস্তবে চাল বা সয়াবিন তেলের মতো জরুরি পণ্যের দাম তো কমেইনি, উল্টো কিছু পণ্যের দাম বাড়ানোর চেষ্টা চলছে।

ব্যবসায়ীদের দ্বৈত নীতির সমালোচনা করে ক্যাব উল্লেখ করেছে, শুল্ক বা কর কমানো হলে ব্যবসায়ীরা অজুহাত দিচ্ছেন যে বর্তমানে বাজারে থাকা পণ্যগুলো আগের বেশি দামে আমদানি করা। নতুন চালান না এলে দাম কমানো সম্ভব নয়। অথচ যেসব পণ্যের ওপর শুল্ক বাড়ানো হয়েছে, সেগুলো আগের কম দামে আমদানি করা সত্ত্বেও বাজারে তাৎক্ষণিকভাবে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।

বাজার তদারকি সংস্থাগুলোর কার্যকর নজরদারির অভাবেই নিত্যপণ্যের বাজারে এই অস্থিরতা কমছে না বলে মনে করে ক্যাব। তাদের মতে, সরকার বাজার নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা পালনের পরিবর্তে ব্যবসায়ীবান্ধব অবস্থানে রয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে জেলা প্রশাসন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে নমনীয় আচরণ করছে।

বাজেটে আমদানি করা সব ধরনের মসলা ও খেজুরের ওপর থেকে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করা হলেও দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী, পোস্তদানা, কাজুবাদাম ও কাঠবাদামসহ বেশ কয়েকটি মসলার দাম উল্টো বেড়েছে। খেজুরের দামেও কর ছাড়ের কোনো প্রভাব নেই।

সরকার কর ছাড় দিয়ে নিজের রাজস্ব আয় কমিয়েছে, কিন্তু তার সুফল যদি সাধারণ মানুষ না পায়, তবে এই জীবনবান্ধব বাজেটের মূল উদ্দেশ্যই ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্যাব। বাজেট-পরবর্তী সময়ে দেওয়া আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় সাধারণ মানুষের মনে এখন গভীর সংশয় তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জয়ীতা ফ্যাশন’ নিয়ে নতুন পরিচয়ে অভিনেত্রী জয়ীতা রহমান

1

জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে তোপের মুখে প্রধানমন্ত্রী

2

কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: ৪ দিন পর ১৫ জনের বির

3

যুক্তরাষ্ট্রের কাছে হেরেও যে কারণে গর্বিত বসনিয়ার কোচ

4

শেখ হাসিনা যেখানেই ধরা দিন না কেন, আগে যেতে হবে কারাগারে: শা

5

আনচেলত্তি বললেন, সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি

6

চূড়ান্ত বাজেটে সুখবর: কমছে করপোরেট কর, লাগছে না ই-টিআইএন

7

কার্বন ক্রেডিট বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহম

8

পুলিশ পদকের তালিকা যাচাইয়ে মিলল ত্রুটি, নতুন করে প্রস্তুতের

9

যুবদলের পদবঞ্চিতদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলেন এ্যান

10

বিভাগীয় কমিশনারসহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার করল সরকার

11

রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা নিয়ে জ্যেষ্ঠ আইনজীবী শিশির মন

12

বিশ্বকাপে ডিআর কঙ্গোর ঐতিহাসিক প্রথম জয়, প্রতিপক্ষ ইংল্যান্ড

13

এনসিপির সমাবেশে ককটেল হামলা: অপরাধীদের শাস্তি দাবি গোলাম পরও

14

নবম পে-স্কেল: স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্ম

15

নিজ দেশ থেকে সরাসরি ইসরায়েলের যেকোন প্রান্ত আঘা'ত হানতে সক্ষ

16

টান দিলেই উঠছে সড়কের পিচ, লালমাইয়ে কাজ বন্ধ করল এলজিইডি

17

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করল পিএসসি | 47th BCS Res

18

বাজেটে ৬৩ পণ্যে করছাড়ের সুফল নেই বাজারে, ব্যবসায়ীদের দ্বৈত ন

19

পাবনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি: যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন

20