|
ঢাকা স্টোরি
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

0 শেয়ার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারদের কাছে আবেদন জমা দেওয়া হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারদের কাছে আবেদন জমা দেওয়া হয়েছে।
সংক্ষেপে মূল তথ্য
  • আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারদের কাছে আবেদন জানিয়েছেন শেখ হাসিনার আইনজীবী।
  • আবেদনে ২০২৬ সালের নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
  • মানবাধিকার চুক্তির লঙ্ঘন উল্লেখ করে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারদের কাছে লিখিত আবেদন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দলের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখায় গুরুতর উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শেখ হাসিনার পক্ষে এই আবেদন জমা দিয়েছেন তার আইনজীবী স্টিভেন পাওয়েলস কেসি।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল

আবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন প্রশাসনের সময় আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং পরবর্তীতে তা আরও জোরদার করা হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দলটিকে অংশ নিতে দেওয়া হয়নি। দলটির উল্লেখযোগ্য জনসমর্থন থাকা সত্ত্বেও নির্বাচনের বাইরে রাখায় ওই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সর্বজনীন অংশগ্রহণমূলক ছিল না বলে দাবি করা হয়েছে।

দেশের একটি বড় রাজনৈতিক দল ও তার সহযোগী সংগঠনগুলোকে আইনগতভাবে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে নির্বাচন আয়োজন সাংবিধানিকভাবে অসংগত। এর ফলে দেশের বিপুলসংখ্যক মানুষ রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক আইনের প্রসঙ্গ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আইনি আবেদনে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির কয়েকটি ধারার সরাসরি লঙ্ঘন। এর মধ্যে রয়েছে মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার নিশ্চিতকারী আন্তর্জাতিক অনুচ্ছেদসমূহ। দলটির ওপর নিষেধাজ্ঞা এবং সমর্থকদের ওপর চলমান হামলার কারণে আইনি লড়াই পরিচালনা করাও দুরূহ হয়ে পড়েছে বলে এতে জানানো হয়েছে।

শেখ হাসিনার পক্ষে করা এই আবেদনে জাতিসংঘের তিনজন বিশেষজ্ঞের জরুরি হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন সন্ত্রাসবাদ মোকাবিলায় মানবাধিকার সুরক্ষা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রসারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়াররা। আবেদনে বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক পরিবেশ ফিরিয়ে আনতে জাতিসংঘের পক্ষ থেকে প্রকাশ্য বিবৃতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Dhaka Story
Dhaka Storyভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।