দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ফোনে ফিফার সিদ্ধান্ত বদল, বালোগানের নিষেধাজ্ঞা বাতিলে তোলপাড়

লাল কার্ড হাতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ডোনাল্ড ট্রাম্প।

ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব চলাকালীন মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা স্থগিত করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনের পরই ফিফার এমন সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

গত ১ জুলাই বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ২-০ গোলের জয়ের ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন বালোগান। প্রতিপক্ষ দলের ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের পিঠের ওপর পা রাখার দায়ে ভিএআর পর্যালোচনার পর রেফারি তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন। নিয়ম অনুযায়ী তার এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও, ফিফা বিশেষ বিধান ব্যবহার করে এই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করেছে। ফলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে তার আর কোনো বাধা নেই।

ফিফার এই আকস্মিক সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে উয়েফা। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ফুটবলের মূল ভিত্তি হলো সবার জন্য সমান নিয়ম। টুর্নামেন্টের মাঝপথে এমন নজিরবিহীন ও অযৌক্তিক সুবিধা দেওয়ায় প্রতিযোগিতার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এটি ভবিষ্যতে একটি খারাপ নজির তৈরি করবে বলেও সতর্ক করেছে উয়েফা।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তারা একটি বড় অবিচারের সংশোধন করেছে। জানা গেছে, গত সপ্তাহে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে বালোগানের লাল কার্ডের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প। এরপরই ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, এমন সিদ্ধান্তে বিস্মিত বেলজিয়াম ফুটবল ফেডারেশন সম্ভাব্য সব আইনি পদক্ষেপ খতিয়ে দেখার কথা জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা ও শাস

1

২২ জুলাই আসছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আলট্রা ও ওয়াইড

2

লর্ডসের অনার্স বোর্ডের পর এবার এমসিসির আজীবন সদস্য তামিম ইকব

3

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামলেও স্বস্তি নেই: ঢাকার অর্থনীতিতে বড়

4

এসিআই পিএলসি-তে ডিজিটাল মার্কেটিং প্লানার পদে ক্যারিয়ার গড়ার

5

ট্রাম্পের মিম কয়েনে ১০ লাখ বিনিয়োগকারীর বড় ধাক্কা, ক্ষতি ৩৮০

6

৪৭তম বিসিএস: কেন খালি থাকল ২ হাজার ১৬৭টি পদ

7

চাঁদাবাজি ও মারধরের অভিযোগ: উল্লাপাড়ায় বিএনপি নেতার দলীয় পদ

8

কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক অস্ত্র: মানবসভ্যতা কি ধ্বংসে

9

যুবদলের পদবঞ্চিতদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলেন এ্যান

10

মালদ্বীপে রেস্তোরাঁয় যুবকের সঙ্গে কেয়া পায়েল, প্রেমের গুঞ্জন

11

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের বিশ্বরেকর্ড গড়লেন শাব

12

কিশোর গ্যাং: প্রজন্মের জন্য অশনিসংকেত

13

মেঘনায় ৫ হাজার বস্তা খাদ্যশস্যসহ মালবাহী জাহাজডুবী, কোটি টাক

14

আটকের পর রাহুলের ৫ দফা দাবি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সংসদে

15

নতুন পোশাকে ভিন্ন লুকে মাঠে বাংলাদেশ পুলিশ, ৫ আগস্টের পর আবা

16

মাদক নির্মূলে জিরো টলারেন্স: তথ্য দিলেই নগদ ৫ হাজার টাকা পুর

17

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে যাওয়ার তিন দিনের মাথায় ডনের

18

গুগল সার্চে তোলপাড়: ‘চোরের দলের খেলা কবে’ লিখে খুঁজলেই যা দে

19

বিয়ের আগে টেলর সুইফটের ‘আসল রূপ’ জানালেন ট্র্যাভিস কেলসি ও ব

20