|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

0 শেয়ার
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনকালে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রপতি।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনকালে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রপতি।
সংক্ষেপে মূল তথ্য
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি।
  • কৃষিপণ্য সংরক্ষণের জন্য আধুনিক প্রযুক্তি ও কোল্ড স্টোরেজ সম্প্রসারণের আহ্বান জানানো হয়েছে।
  • কৃষি বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও তাগিদ দেওয়া হয়।

বাংলাদেশের কৃষি খাত বর্তমানে লাভজনক না থাকায় শ্রমিকরা এ পেশা ছেড়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। আজ সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনকালে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি দেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার ওপর জোর দেন। পর্যাপ্ত আয় না থাকায় মাঠে কাজ করার জন্য পর্যাপ্ত কৃষক পাওয়া যাচ্ছে না বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

অনুষ্ঠানে কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাব এবং এর ফলে কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন রাষ্ট্রপতি। উত্তরাঞ্চলে প্রচুর আলু উৎপাদিত হলেও ন্যায্যমূল্য না পেয়ে কৃষকদের আলু রাস্তায় ফেলে দেওয়ার মতো ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, উৎপাদনস্থল থেকে রাজধানীতে আসার পর এবং মৌসুমের ব্যবধানে পণ্যের দামে বড় ফারুখ তৈরি হয়। শুধু আলু নয়, টমেটোসহ অন্যান্য সবজি ও ফলমূল দীর্ঘসময় সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ জরুরি।

কৃষিপণ্যের উৎপাদন বাড়লেও যথাযথ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণে কৃষিপণ্য সংরক্ষণ প্রযুক্তির উন্নয়ন এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করা প্রয়োজন।

টেকসই কৃষি ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা

কৃষিজমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির ক্ষতি এবং ফসলের গুণগত মান নষ্ট হওয়ার বিষয়েও সতর্ক করেছেন রাষ্ট্রপতি। কৃষকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টেকসই কৃষিপ্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিয়ে তিনি বলেন, পেঁয়াজ উৎপাদনে গবেষকদের সাফল্য ইতিবাচক হলেও ফল ও অন্যান্য ফসলের ক্ষেত্রেও এই ধারা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি, কৃষি বিজ্ঞানীদের পেনশন-সংক্রান্ত বিধিমালা পরিবর্তনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
Advertisement

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কৃষি গবেষকদের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষি উন্নয়নমূলক অবদানের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধা ও গবেষকদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।

Dhaka Story
Dhaka Storyভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।