দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

চীনে ২৯০ কিমি বেগে সুপার টাইফুন বাভির আঘাত, ব্যাপক সতর্কতা

চীনে আঘাত হেনেছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’। ঘণ্টায় সর্বোচ্চ ২৯০ কিলোমিটার গতির এই প্রলয়ংকরী ঝড়ের তাণ্ডবে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে উপকূলীয় এলাকাগুলো থেকে ইতিমধ্যেই প্রায় ২০ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আজ রোববার (১২ ১২ জুলাই) চীনের উপকূলীয় অঞ্চলে এই সুপার টাইফুনটি আঘাত হানে। এর ফলে দেশটিতে এক সপ্তাহের ব্যবধানে টানা দ্বিতীয়বারের মতো কোনো শক্তিশালী টাইফুন তাণ্ডব চালাল।

প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুন বাভি শনিবার সন্ধ্যায় প্রথম চীনের উপকূলীয় শহর তাইঝৌতে আঘাত হানে এবং পরবর্তীতে মধ্যরাতের দিকে ওয়েনঝৌ শহরে তীব্র তাণ্ডব চালায়। জাপানের প্রত্যন্ত কিছু দ্বীপে প্রলয়ংকরী আঘাত হানার পর এটি তাইওয়ানের উত্তর প্রান্ত ঘেঁষে অগ্রসর হয় এবং সেসব এলাকায় ভারী বৃষ্টিপাত ঘটায়। এছাড়া এই ঝড়ের প্রভাবে ফিলিপাইনে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সুপার টাইফুন বাভির প্রভাবে আজ রোববার চীনের পূর্ব ঝেজিয়াং এবং উত্তর-পূর্ব ফুজিয়ান প্রদেশে অস্বাভাবিক ও রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় ঝেজিয়াং প্রদেশ থেকে ১৭ লাখেরও বেশি মানুষ এবং পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে আরও হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে ঝেজিয়াংয়ের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ৪০০টি ফ্লাইট ও বেশ কিছু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। এর আগে গত সোমবার গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হানার সময় এই টাইফুনের গতি ছিল ঘণ্টায় ২৯০ কিলোমিটার, যা পরবর্তীতে সাগরে কিছুটা দুর্বল হলেও চীনে এসে আবারও তাণ্ডব শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের আনন্দবাজারে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত

1

ক্রিপ্টো ব্যবসা থেকে এক বছরে ট্রাম্পের আয় শতকোটি ডলার

2

গোসল করতে গিয়ে কানে পানি ঢুকেছে? জেনে নিন নিরাপদ ঘরোয়া সমাধা

3

রিজিক ও কর্মপ্রচেষ্টা: ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

4

ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে পূর্বাচল: শুরু হলো ডিএমপির আনুষ্ঠানি

5

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের স্পিকারসহ শতাধিক দেশের প্রতিনি

6

হাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি: সভাপতি অর্ণব, সাধারণ সম্পাদক

7

জিম্বাবুয়ের কাছে হারের পর আইসিসি থেকেও শাস্তি পেল বাংলাদেশ

8

নেইমারের অবসর ভেঙে ফেরার গুঞ্জন, ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাব

9

১ অক্টোবর প্রাথমিকে যোগ দিচ্ছেন ১৪ সহস্রাধিক শিক্ষক

10

জুলাইয়ের আগেই সুখবর, ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ, স

11

দেশের বাজারে সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা

12

ব্র্যাকে কনসালট্যান্ট পদে চাকরির সুযোগ: স্নাতক পাসে আকর্ষণীয়

13

অফিশিয়ালি শুরু হলো ‘দ্য ফ্যামিলি... ম্যান’ সিজন ৪-এর কাজ! জা

14

চাঁদে স্থায়ী ঘাঁটি গড়তে নতুন অভিযানের ঘোষণা দিল নাসা

15

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

16

হামের প্রকোপ: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ, একদিনে আরও ৩ শিশুর মৃত্য

17

খাবারের আগে নাকি পরে ফল খাবেন? যা বলছেন বিশেষজ্ঞরা

18

নবম পে-স্কেল: স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্ম

19

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করল পিএসসি | 47th BCS Res

20